পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় কারাগারে মোহনা টিভির সাবেক সিইও তছলিম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ November, ২০২৬

পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় কারাগারে মোহনা টিভির সাবেক সিইও তছলিম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ November, ২০২৬ |

রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তছলিম চৌধুরীকে (৪১) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কামাল উদ্দিনের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক লিয়াকত হোসেন আসামিকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

বিজ্ঞাপন

বুধবার দিবাগত রাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে তছলিম চৌধুরীকে আটক করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। আবেদনে উল্লেখ করা হয়, তছলিম চৌধুরী

মোহনা টেলিভিশনের সাবেক সিইও এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কামাল মজুমদারের সহচর ও বর্তমান ক্যাশিয়ার হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে পোশাকশ্রমিকদের আন্দোলনে উসকানি ও অর্থ জোগানের অভিযোগ রয়েছে। এছাড়া পুলিশের গাড়ি পোড়ানো ও বোমা নিক্ষেপের মতো ঘটনায় তিনি মদদদাতা ও অর্থ জোগানদাতা হিসেবে ভূমিকা পালন করছেন বলে পুলিশ জানায়।

তদন্ত কর্মকর্তা আরও জানান, জিজ্ঞাসাবাদে তছলিম চৌধুরী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা যাচাই-বাছাই করা হচ্ছে। আসামি জামিনে মুক্ত হলে পলাতক হতে পারেন এমন আশঙ্কা থেকে তার জামিনের বিরোধিতা করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে প্রয়োজনে ভবিষ্যতে তার রিমান্ড চাওয়া হবে বলে আবেদনে উল্লেখ করা হয়।

মামলার নথিপত্র

অনুযায়ী, গত ১ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর ১১ মেট্রোস্টেশনের নিচে আওয়ামী লীগের অজ্ঞাতপরিচয় নেতা–কর্মীদের উসকানিতে আড়াই থেকে তিন হাজার দুষ্কৃতকারী পুলিশের ওপর হামলা চালায়। তারা লাঠিসোঁটা, লোহার রড, পাইপ, ককটেল ও পেট্রলবোমা নিয়ে পুলিশের পিকআপ ভ্যানে আগুন দেয়। এ ঘটনায় পল্লবী জোনের এসি ও তার ফোর্সরা আহত হন, যাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ ও পেট্রলভর্তি বোতল জব্দ করার পরদিন পল্লবী থানায় মামলাটি দায়ের করে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার জনের বিরুদ্ধে মামলা বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল কারাগারে পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় কারাগারে মোহনা টিভির সাবেক সিইও তছলিম সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে চাঁপাইনবাবগঞ্জে ককটেল প্রস্তুতিতে বিস্ফোরণে এক কর্মী নিহত, চারজন আহত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জের নেতা ফরিদপুরে গ্রেপ্তার নিজের মৃত্যুর খবর শুনে থানায় এসে বেঁচে থাকার প্রমাণ দিলেন নারী মেহেরপুরে ছেলেদের বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত মা পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর ঘোষণা মুখ্যমন্ত্রীর সাতক্ষীরা কাঁটাতারহীন এলাকায় রাতে বিজিবি নৌকা টহল চালু করেছে চীনা নাগরিক চেন ইয়ংকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, মানিকগঞ্জের কিশোরীকে ঢাকায় নিয়ে আটক নড়াইলসহ সাত জেলায় নতুন পুলিশ সুপারইন্টেনডেন্ট নিয়োগ জিয়াউল আহসানের নির্দেশেই সব অপারেশন হতো, জানালেন অ্যাটর্নি জেনারেল বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন