আরও খবর
টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার জনের বিরুদ্ধে মামলা
পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় কারাগারে মোহনা টিভির সাবেক সিইও তছলিম
চাঁপাইনবাবগঞ্জে ককটেল প্রস্তুতিতে বিস্ফোরণে এক কর্মী নিহত, চারজন আহত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জের নেতা ফরিদপুরে গ্রেপ্তার
নিজের মৃত্যুর খবর শুনে থানায় এসে বেঁচে থাকার প্রমাণ দিলেন নারী
মেহেরপুরে ছেলেদের বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত মা
পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর ঘোষণা মুখ্যমন্ত্রীর
বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল কারাগারে
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও দলটির কর্মী মকবুল হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের সাবেক এডিসি মো. রাকিবুল হাসানকে (৩৭) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন। গ্রেপ্তারের সময় তিনি রাঙামাটিতে এপিবিএনে সংযুক্ত ছিলেন।
বিজ্ঞাপন
ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান জানান, শুনানির সময় আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। আসামিকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হলেও এজলাসে তোলা হয়নি। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন আসামিকে কারাগারে আটক
রাখার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা যাচাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে পরে রিমান্ড আবেদন করা হতে পারে।
২৫ নভেম্বর রাকিবুল হাসানকে গ্রেপ্তার করে ওই রাতেই ঢাকায় আনা হয়। মামলার নথিতে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির ১০ দফা দাবি ঘোষণার আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের তৎকালীন প্রধান হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালান। সেই সময়ে কার্যালয়ে ভাঙচুর ও নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপি কর্মী মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান নামের এক ব্যক্তি
পল্টন মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে রাকিবুল হাসান ১৬৮ নম্বর আসামি। একই মামলায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকেও গ্রেপ্তার করা হয়েছে, যিনি ঘটনার সময় সিটিটিসি ইউনিটের অতিরিক্ত উপকমিশনার ছিলেন।





