আরও খবর
ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা
মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের
বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার
বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্টা
বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন
পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার
সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত
পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার
বাংলাদেশের পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি পেয়ে ১৭ হাজার টাকায় দাঁড়িয়েছে। প্রতি ডলার ১২৪ টাকা বিনিময় হার ধরে হিসাব করলে এই মজুরি এখন ১৩৭ ডলার, যা আগে ছিল প্রায় ১০১ ডলার। অর্থাৎ, ডলারের হিসাবে মজুরি বেড়েছে প্রায় ৩৬ ডলার।
বিজ্ঞাপন
তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ হলেও মজুরির দিক থেকে বাংলাদেশ এতদিন প্রতিদ্বন্দ্বী দেশগুলোর চেয়ে পিছিয়ে ছিল। তবে নতুন সিদ্ধান্তের পর ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশের পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি এখন বেশি।
সুইডেনভিত্তিক এইচঅ্যান্ডএম গ্রুপের গত মার্চের তথ্য অনুযায়ী, তুরস্কে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৬৬৭ ডলার, চীনে
২৯৪ ডলার, কম্বোডিয়ায় ২০৮ ডলার, ইন্দোনেশিয়ায় ১৭২ ডলার এবং ভিয়েতনামে ১৬৩ ডলার। বর্তমানে এই পাঁচ দেশের পরেই বাংলাদেশের অবস্থান।
নতুন মজুরিকাঠামোয় ন্যূনতম মজুরি ১৩৭ ডলার হলেও তৃতীয় গ্রেডে তা ১৫৫ ডলার, দ্বিতীয় গ্রেডে ১৬১ ডলার এবং প্রথম গ্রেডে ১৭৩ ডলার নির্ধারণ করা হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে যখন ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা কার্যকর হয়, তখন ডলারের বিনিময় হার ১১০ দশমিক ৫০ টাকা অনুযায়ী মজুরি ছিল ১১৩ ডলার। তিন বছরের ব্যবধানে ডলারের দাম বেড়ে ১২৪ টাকা হওয়ায় ডলারের হিসাবে মজুরি ১০১ ডলারে নেমে এসেছিল।






