ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার
ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন
প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী
আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ
মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের এক মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার আয়োজিত এ আলোচনায় তিনি স্পষ্টভাবে জানান, বাংলাদেশের সম্পর্ক ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই থাকবে, কোনো রাজ্য সরকারের সঙ্গে নয়।
বিজ্ঞাপন
ভারতের পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং গত ২৪ নভেম্বর রাতে উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া শহরে সাংবাদিকদের সামনে হুমকি দিয়ে বলেন, ‘১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব। বাংলাদেশকে আর ছাড় দেওয়া যাবে না। যেভাবে সেখানে হিন্দু নিধন করা হয়েছে, তার বদলা তো আমাদের নিতেই হবে, এতে কোনো সন্দেহ নেই।’
এ ধরনের মন্তব্যের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘দেখেন, পৃথিবীর সব জায়গায় রাজনীতিতে কিছু পাগল
থাকে।’ তিনি দুই দেশের কেন্দ্রীয় সরকারের মধ্যে আলোচনার ওপর গুরুত্বারোপ করে বলেন, জাতীয় পর্যায়ের সরকারগুলোর মধ্যেই গুরুত্বপূর্ণ ও গুরুতর আলোচনা হওয়া প্রয়োজন। এ ধরনের বিতর্কিত আলোচনা বাদ দেওয়ার কথাও জানান তিনি। এদিকে, এই ঘটনা নিয়ে হেফাজতে ইসলাম দাবি করেছে, বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না।