প্রথমবারের মতো আফকন শিরোপা জিতল সেনেগাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ November, ২০২৬

প্রথমবারের মতো আফকন শিরোপা জিতল সেনেগাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ November, ২০২৬ |
আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) শিরোপা পুনরায় নিজেদের করে নিয়েছে সেনেগাল। গত জানুয়ারিতে অনুষ্ঠিত ফাইনালে মরক্কোকে ১-০ গোলে হারিয়েছিল দলটি। তবে ম্যাচ চলাকালে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছাড়ার জেরে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) পরে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল। বিজ্ঞাপন সিএএফের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) কাছে আপিল করেছিল সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ)। মঙ্গলবার সেই আপিলে জয় পেয়েছে সেনেগাল। সিএএস এক বিবৃতিতে জানিয়েছে, তারা সেনেগালের করা আপিল গ্রহণ করেছে এবং এর ফলে অতিরিক্ত সময়ে পাওয়া সেনেগালের ১-০ গোলের জয় পুনর্বহাল করা হয়েছে। জানুয়ারির সেই ফাইনালে নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ছিল। ওই সময় স্বাগতিক মরক্কো একটি পেনাল্টি পেলে সেনেগালের খেলোয়াড়রা প্রতিবাদ

জানিয়ে মাঠ ছেড়ে যান। পরে তারা পুনরায় মাঠে ফিরে খেলা চালিয়ে যান এবং শেষ পর্যন্ত গোল করে জয়ী হন। তবে গত মার্চে সিএএফের আপিল কমিটি নিয়মাবলির ৮২ ও ৮৪ নম্বর ধারা উল্লেখ করে সেনেগালের জয় বাতিল করে মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করেছিল। ওই ধারায় বলা আছে, অনুমতি ছাড়া মাঠ ছাড়লে বা খেলতে অস্বীকৃতি জানালে দলকে পরাজিত ঘোষণা করা হবে। সিএএস তাদের পর্যবেক্ষণে জানিয়েছে, সেনেগালের খেলোয়াড়রা শেষ পর্যন্ত মাঠে ফিরে এসেছিলেন এবং রেফারিও খেলা পুনরায় শুরু করেছিলেন। আদালতের মতে, রেফারি খেলা শুরুর মাধ্যমে ম্যাচ চালিয়ে যাওয়ার শর্ত পূরণের ইঙ্গিত দিয়েছিলেন। তাই এই ঘটনায় সিএএফের ৮২ ও ৮৪ নম্বর ধারা প্রয়োগযোগ্য নয় বলে

সিএএস তাদের রায়ে উল্লেখ করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার প্রথমবারের মতো আফকন শিরোপা জিতল সেনেগাল ১০ জনের ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় ড্র নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় আপিল শুনানি ৮ ডিসেম্বর পর্যন্ত মুলতবি টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার জনের বিরুদ্ধে মামলা বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল কারাগারে পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় কারাগারে মোহনা টিভির সাবেক সিইও তছলিম সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে চাঁপাইনবাবগঞ্জে ককটেল প্রস্তুতিতে বিস্ফোরণে এক কর্মী নিহত, চারজন আহত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জের নেতা ফরিদপুরে গ্রেপ্তার নিজের মৃত্যুর খবর শুনে থানায় এসে বেঁচে থাকার প্রমাণ দিলেন নারী মেহেরপুরে ছেলেদের বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত মা পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর ঘোষণা মুখ্যমন্ত্রীর সাতক্ষীরা কাঁটাতারহীন এলাকায় রাতে বিজিবি নৌকা টহল চালু করেছে চীনা নাগরিক চেন ইয়ংকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, মানিকগঞ্জের কিশোরীকে ঢাকায় নিয়ে আটক