রাঙামাটিতে স্বর্ণের চালানসহ যুবদল নেতা গ্রেপ্তার: নেপথ্যে একের পর এক বিস্ফোরক তথ্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৬

রাঙামাটিতে স্বর্ণের চালানসহ যুবদল নেতা গ্রেপ্তার: নেপথ্যে একের পর এক বিস্ফোরক তথ্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৬ |
পার্বত্য জেলা রাঙামাটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক যৌথ অভিযানে স্বর্ণ চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এই চালানে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে আটক ব্যক্তিদের মধ্যে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফারুখের নাম উঠে আসায় পুরো এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ​অভিযান সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ, নগদ টাকা এবং চোরাচালানে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে কেবল স্বর্ণ চোরাচালানই নয়, যুবদল নেতা ফারুখের বিরুদ্ধে পূর্বেও একাধিক ইয়াবা চালান ও নারীদের দিয়ে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুস্পষ্ট প্রমাণ রয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ​৫ আগস্ট-পরবর্তী প্রভাব ও রাজনৈতিক বিতর্ক মোহাম্মদ ফারুখের এই আকস্মিক গ্রেপ্তারের

খবর ছড়িয়ে পড়তেই আনোয়ারা উপজেলার রাজনৈতিক পরিমণ্ডলে চরম উত্তেজনা ও আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সূত্রগুলোর দাবি, গত বছরের ৫ আগস্টের সরকার পরিবর্তনের পর থেকে আনোয়ারায় রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে তিনি একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা, রাজনৈতিক চাপ সৃষ্টি এবং বিভিন্ন মামলা দায়েরের পেছনে তাঁর সক্রিয় ভূমিকা ও একচ্ছত্র প্রভাব ছিল বলে অভিযোগ রয়েছে। ​ তদন্ত ও পরবর্তী পদক্ষেপ আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই আন্তর্জাতিক বা আঞ্চলিক স্বর্ণ চোরাচালান নেটওয়ার্কের পেছনে কোনো রাজনৈতিক প্রভাবশালী বা অর্থায়নকারী ব্যক্তি জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এই ৫ জনকে জিজ্ঞাসাবাদ

শেষ হলে এই সিন্ডিকেটের মূল হোতাদের বড় অংশ সামনে চলে আসবে। ​তবে সামগ্রিক অভিযোগ ও তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা গাঁজার গন্ধে খেলা বন্ধ: বিতর্কের মাঝেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা ভারতকে এড়াতে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই জ্যোতিদের বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়! ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট সক্ষমতা, তবু বাংলাদেশ কেন অন্ধকারে? আমেনা, কুবরা, আরতী, কল্পনা চাকমারা—অগ্রগতি ও ক্ষমতায়নের পথ ছেড়ে আবারও নিরাপত্তাহীনতার শঙ্কায়? ফেনী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন বিদ্বেষ সত্ত্বেও বেড়ে চলেছে ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না? সাভারে এসআই-কে পিটিয়ে হত্যা: জুলাই ২০২৪ থেকে চলমান পুলিশ হত্যা থামছেই না রাঙামাটিতে স্বর্ণের চালানসহ যুবদল নেতা গ্রেপ্তার: নেপথ্যে একের পর এক বিস্ফোরক তথ্য সুন্দরবনে নিষেধাজ্ঞা উঠলেও কাটেনি ভয়: বৈরী আবহাওয়া ও দস্যু আতঙ্কে জেলে-পর্যটকরা সাধারণ ছাত্ররূপী শিবির-ছাত্রদল সংঘর্ষের মাঝেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইবি’তে ছাত্রলীগের কমিটি ঘোষণা জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে রাশিয়ার প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা বাদ: কানাডার ওয়াকআউট, ইউরোপের ক্ষোভে বিতর্কিত আয়োজন লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা: রাশিয়াকে দায়ী করে কড়া পদক্ষেপ জার্মানির ৩৮ লাখ টাকা ঘুষ গ্রহণ: বরখাস্তের আদেশ প্রত্যাহার করে এনবিআর কমিশনার মিতু স্বপদে বহাল! হামের টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৫ মাসেও কমেনি সংক্রমণ: শিশু মৃত্যু ৯৮৬, টিকার মান প্রশ্নবিদ্ধ ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত নবীর শহর মদিনায় খেজুরের বিশাল সাম্রাজ্য