৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৬

আরও খবর

বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়! ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট সক্ষমতা, তবু বাংলাদেশ কেন অন্ধকারে?

আমেনা, কুবরা, আরতী, কল্পনা চাকমারা—অগ্রগতি ও ক্ষমতায়নের পথ ছেড়ে আবারও নিরাপত্তাহীনতার শঙ্কায়?

বিদ্বেষ সত্ত্বেও বেড়ে চলেছে ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না?

সাভারে এসআই-কে পিটিয়ে হত্যা: জুলাই ২০২৪ থেকে চলমান পুলিশ হত্যা থামছেই না

সুন্দরবনে নিষেধাজ্ঞা উঠলেও কাটেনি ভয়: বৈরী আবহাওয়া ও দস্যু আতঙ্কে জেলে-পর্যটকরা

জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের

৩৮ লাখ টাকা ঘুষ গ্রহণ: বরখাস্তের আদেশ প্রত্যাহার করে এনবিআর কমিশনার মিতু স্বপদে বহাল!

৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৬ |
২০২৪ সালের ডিসেম্বরে ঢাকায় অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের এক সমাবেশের ভাইরাল ভিডিওতে কয়েকজন নিজেদের সাবেক সেনা বলে দাবি করে ‘৩-৪ দিনের মধ্যে কোলকাতা দখল’ করার হুমকি দিয়েছিলেন। সেই ভিডিও তখন ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিল। এখন দেখা যাচ্ছে, এ ধরনের কিছু অবসরপ্রাপ্ত সেনাসদস্য আইনশৃঙ্খলার রক্ষক না হয়ে প্রতারক ও ডাকাত চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছেন। রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে এক ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা লুটের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে তিনজন সেনাবাহিনীর সাবেক সদস্য। পুলিশ বলছে, এ চক্রে বর্তমান এক সেনা সদস্যও আছেন, যার বিষয়ে তার বাহিনীকে অবগত করা হয়েছে। রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসে এ ডাকাতির

ঘটনায় ৯ জনকে গ্রেপ্তারের তথ্য দেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন। গ্রেপ্তাররা হলেন—তানভীর আবেদীন (৪১), মজিবুর রহমান (৬০), জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির (৬০), সোলায়মান মৃধা (৫৫), মোহাম্মদ কবির হোসেন (৫০), আবুল কালাম আজাদ (৫০), জাকারিয়া হোসেন ওরফে লেলিন (৪০), সজল চৌধুরী (৩১) ও সায়মুন চৌধুরী (৩৩)। এদের মধ্যে দুজনকে ঘটনার সময় হাতেনাতে এবং বাকিদের দক্ষিণখান, পটুয়াখালী, কুয়াকাটা বাসস্ট্যান্ড, মোহাম্মদপুর, বায়তুল মোকাররমসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ধরা হয়। সাবেক সেনা সদস্যদের বিষয়ে যুগ্ম কমিশনার ফারুক হোসেন বলেন, “মজিবুর রহমান সেনাবাহিনীর সার্জেন্ট পদ থেকে অবসর গ্রহণ করেছেন। মোহাম্মদ জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির সেনাবাহিনীর অনারারি ক্যাপ্টেন পদ থেকে অবসর গ্রহণ করেছেন। আর

সোলায়মান সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার পদ থেকে অবসর নিয়েছেন।” তাদের মধ্যে কেউ কেউ এক সময় র‌্যাবে কর্মরত ছিলেন বলেও জানান তিনি। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, এ চক্রে শফিক নামে সেনাবাহিনীর একজন ল্যান্স করপোরালও রয়েছেন। ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম বলেন, “আমরা তার বিষয়ে সেনাবাহিনীকে অবহিত করেছি, মামলার যাবতীয় নথিও পাঠিয়ে দিয়েছি। তার বিরুদ্ধে হয়তো তারা সেনা আইনে ব্যবস্থা নেবে, তবে তাকে এখনো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।” গত ৩০ আগস্ট দুপুরে ধানমন্ডি ১২ নম্বর সড়কে ডিঙ্গি রেস্তোরাঁর সামনে খোরশেদ আলম নামের এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ছিনিয়ে নেয় ৮-১০ জনের একটি দল। পালিয়ে যাওয়ার সময় ধানমন্ডি

মডেল থানা পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় তানভীর আহমেদ জুয়েল ও মজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি রিভলভার উদ্ধার করা হয়। পরে মজিবুর ও তানভীরের দেওয়া তথ্যে দক্ষিণখান থেকে জাকিরকে গ্রেপ্তার করা হয়। পর্যায়ক্রমে বাকিদের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার ফারুক বলেন, “গ্রেপ্তার জাকারিয়ার কাছ থেকে লুট হওয়া ৩ লাখ ৪৫ হাজার ৩৫০ টাকা এবং সজল চৌধুরীর কাছ থেকে ২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।” সব মিলিয়ে ৫ লাখ ৭৫ হাজার ৩৫০ টাকা উদ্ধার হয়েছে। চক্রে জড়িত পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তানভীরের বিরুদ্ধে চারটি

এবং সজলের বিরুদ্ধে ছয়টি ডাকাতি ও ছিনতাই মামলার তথ্য পাওয়া গেছে। জাকারিয়ার বিরুদ্ধে মাদক ও হত্যাচেষ্টার দুটি মামলা রয়েছে। ২০২৪ সালে যারা ‘কোলকাতা দখল’ নিয়ে বড় বড় কথা বলেছিলেন, তাদের অনেকেই এখন সাধারণ মানুষের কাছে প্রতারক ও ডাকাত হিসেবে পরিচিত হচ্ছেন। যারা একসময় দেশ রক্ষার শপথ নিয়েছিলেন, তারা এখন সোনা বা টাকার লেনদেনের ফাঁদ পেতে অস্ত্রের মুখে অর্থ লুট করছেন—এটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা গাঁজার গন্ধে খেলা বন্ধ: বিতর্কের মাঝেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা ভারতকে এড়াতে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই জ্যোতিদের বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়! ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট সক্ষমতা, তবু বাংলাদেশ কেন অন্ধকারে? আমেনা, কুবরা, আরতী, কল্পনা চাকমারা—অগ্রগতি ও ক্ষমতায়নের পথ ছেড়ে আবারও নিরাপত্তাহীনতার শঙ্কায়? ফেনী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন বিদ্বেষ সত্ত্বেও বেড়ে চলেছে ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না? সাভারে এসআই-কে পিটিয়ে হত্যা: জুলাই ২০২৪ থেকে চলমান পুলিশ হত্যা থামছেই না রাঙামাটিতে স্বর্ণের চালানসহ যুবদল নেতা গ্রেপ্তার: নেপথ্যে একের পর এক বিস্ফোরক তথ্য সুন্দরবনে নিষেধাজ্ঞা উঠলেও কাটেনি ভয়: বৈরী আবহাওয়া ও দস্যু আতঙ্কে জেলে-পর্যটকরা সাধারণ ছাত্ররূপী শিবির-ছাত্রদল সংঘর্ষের মাঝেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইবি’তে ছাত্রলীগের কমিটি ঘোষণা জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে রাশিয়ার প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা বাদ: কানাডার ওয়াকআউট, ইউরোপের ক্ষোভে বিতর্কিত আয়োজন লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা: রাশিয়াকে দায়ী করে কড়া পদক্ষেপ জার্মানির ৩৮ লাখ টাকা ঘুষ গ্রহণ: বরখাস্তের আদেশ প্রত্যাহার করে এনবিআর কমিশনার মিতু স্বপদে বহাল! হামের টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৫ মাসেও কমেনি সংক্রমণ: শিশু মৃত্যু ৯৮৬, টিকার মান প্রশ্নবিদ্ধ ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত নবীর শহর মদিনায় খেজুরের বিশাল সাম্রাজ্য