জামায়াত-শিবির নেতাদের প্রতারণা: শরিয়াসম্মত ব্যবসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ September, ২০২৬

জামায়াত-শিবির নেতাদের প্রতারণা: শরিয়াসম্মত ব্যবসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ September, ২০২৬ |
কুড়িগ্রামে ধর্মীয় বিশ্বাস ও সুদমুক্ত শরিয়াসম্মত বিনিয়োগের বিশ্বাসযোগ্যতাকে পুঁজি করে প্রায় ১৫০ জন সাধারণ মানুষের ১২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াতে ইসলামী ও গুপ্ত সংগঠন শিবিরের দায়িত্বশীল নেতার বিরুদ্ধে। ভুক্তভোগীদের দায়ের করা অভিযোগ ও আয়োজিত মানববন্ধন থেকে উঠে এসেছে এক সংগঠিত আর্থিক প্রতারণার চিত্র। অভিযোগ সূত্রে জানা যায়, ২০২০ সালে জামায়াতের কুড়িগ্রাম জেলা শাখার সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, জেলা কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম, রোকন আবদুস সালাম এবং শিবিরের কেন্দ্রীয় বায়তুল মাল সদস্য রফিকুল ইসলাম যৌথভাবে ‘ভিশন এন্টারপ্রাইজ’ নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলেন। সুদমুক্ত ও শরিয়াভিত্তিক হালাল ব্যবসার নিশ্চয়তা দিয়ে স্থানীয়দের কাছ থেকে আমানত সংগ্রহ শুরু করেন তারা। প্রাথমিক

চুক্তি অনুযায়ী, প্রতি লাখ টাকার বিনিয়োগে মাসে ১ হাজার টাকা হারে লভ্যাংশ পরিশোধ করা হতো। প্রায় সাড়ে ৪ বছর স্বাভাবিক লেনদেন বজায় রেখে গ্রাহকদের আস্থা অর্জন করা হলেও ২০২৪ সালের অক্টোবর থেকে হঠাৎ মুনাফা দেওয়া বন্ধ হয়ে যায়। এর এক মাসের মাথায়, অর্থাৎ ১৬ই নভেম্বর ২০২৪, তারা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে আত্মগোপনে চলে যান এবং আমানতকারীদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করেন। স্কুল-শিক্ষক মাহফুজুল হক বলেন, ২০২২ সালে বিভিন্ন লাভজনক কোম্পানির ডিলারশিপের লোভনীয় প্রস্তাব পেয়ে সাড়ে ৯ লাখ টাকা জমা দেন। ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত লভ্যাংশ পেলেও বর্তমানে মূলধন ও লভ্যাংশ হারিয়ে দিশেহারা। গৃহিণী মোছলেমা বেগম বলেন, অবসরকালীন সঞ্চয় ও এনজিও থেকে নেওয়া ঋণের

১০ লাখ টাকা তুলে দেন জামায়াত নেতাদের হাতে। বিগত দুই বছর ধরে তিনি মুনাফা বা আসল টাকার কোনো হদিস পাচ্ছেন না। প্রতারণার অভিযোগ প্রকাশ্যে আসতেই পরিচালকদের মধ্যে শুরু হয়েছে পারস্পরিক দায় চাপানোর খেলা। শাহজালাল সবুজের দাবি তিনি এই আর্থিক প্রতারণায় জড়িত নন। তার মতে, ‘ভিশন এন্টারপ্রাইজ’ মূলত রফিকুল ইসলামের একক ব্যবসা এবং তাকে রাজনৈতিক বা সামাজিকভাবে হেয় করতেই এসব অভিযোগ তোলা হচ্ছে। অন্যদিকে সবুজের বক্তব্য খণ্ডন করে রফিকুল ইসলাম জানান, চার মূল অংশীদারের আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমেই ব্যবসার সূচনা হয়েছিল। পরবর্তীতে আরও দুইজন যুক্ত হয়ে মোট ৬ জন পরিচালক সমানভাবে সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন। ফলে দায় সবারই। ঘটনাটি জেলা জামায়াতের শীর্ষ নেতৃত্বের গোচরে আনা হলে

বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়। কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান জানান, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মূল অভিযুক্ত রফিকুল ইসলামকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে শাহজালাল সবুজের রোকন পদ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। অন্য দুই পরিচালকের সরাসরি সংশ্লিষ্টতা তদন্তে পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত গ্রাহকরা তাদের পাওনা টাকা আদায়ে আইনি পথ অবলম্বন করলে দল তাদের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেষ ৬ মিনিটের রোমাঞ্চে রোমাকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয় ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারালো পিএসজি ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা