স্কুল প্রাঙ্গণে ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, শিক্ষিকার ৭ বছরের জেল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৬

স্কুল প্রাঙ্গণে ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, শিক্ষিকার ৭ বছরের জেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৬ |
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ১৭ বছরের এক কিশোর ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর দায়ে হিদার ম্যাশবার্ন-স্মিথ (৩৭) নামের এক শিক্ষিকাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পোর্ট শার্লট হাই স্কুলের এই শিক্ষিকা স্কুল প্রাঙ্গণেই ওই ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। কারাদণ্ডের পাশাপাশি আদালত তাকে ১৫ বছরের জন্য ‘সেক্স অফেন্ডার প্রোভেশন’ বা নজরদারিতে রাখার আদেশ দিয়েছেন। গত এপ্রিলে গ্রেফতার হওয়ার পর সম্প্রতি আদালতে নিজের অপরাধ মেনে নেন ওই শিক্ষিকা। তদন্ত সূত্রে জানা যায়, গত এপ্রিল মাসেই তিনি স্কুলের ভেতরে ওই ছাত্রের সঙ্গে অন্তত দুইবার অনৈতিক কাজে লিপ্ত হন। ফ্লোরিডার আইন অনুযায়ী শারীরিক সম্পর্কের ক্ষেত্রে সম্মতির সর্বনিম্ন বয়স ১৮ বছর। কিন্তু ওই ছাত্রের বয়স

১৭ বছর হওয়ায় এবং একজন শিক্ষক হিসেবে নিজের ক্ষমতার অপব্যবহার করায় বিষয়টিকে অত্যন্ত মারাত্মক অপরাধ হিসেবে গণ্য করা হয়। শার্লট কাউন্টির শেরিফ বিল প্রুমেল এই ঘটনার কঠোর নিন্দা জানিয়ে বলেন, শিক্ষক হিসেবে যাদের ছাত্রছাত্রীদের সুরক্ষা দেওয়ার কথা, তিনি নিজেই সেই বিশ্বাসের সুযোগ নিয়ে ছেলেটিকে ফাঁদে ফেলেছেন। তার এই কাজ শিক্ষার্থী ও সহকর্মীদের জন্য অত্যন্ত ক্ষতিকারক। গ্রেফতারের পরেই স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষিকাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে। পুলিশের কাছেও তিনি নিজের দোষ স্বীকার করে নিয়েছিলেন। আদালত জানিয়েছে, বিচার প্রক্রিয়া চলাকালীন হাজতে কাটানো ১১৮ দিন তার মূল কারাদণ্ড থেকে বাদ দেওয়া হবে। সূত্র: নিউ ইয়র্ক পোস্ট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
একমাসেই জামায়াতের ২য় দফা গ্যাস-বিদ্যুৎ-এর দাবিতে লং মার্চঃ জনগনকে ভুলিয়ে রাখার কৌশল? মানিকগঞ্জে প্রবাসী ঘর থেকে একই পরিবারের ৩ জনের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার গুলশানে আওয়ামী লীগের মিছিলে থাকার অভিযোগ: গ্রেপ্তার বেড়ে ১৭৯ খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যা তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ: রাস্তায় অচেতন পড়ে থাকা তরুণীর হাসপাতালে মৃত্যু মেসে অন্যের ভাত খেয়ে নেওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে ছাদ থেকে ফেলে হত্যা রেল লাইনে বোমাসদৃশ বস্তু: উত্তরবঙ্গের সাথে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ অচল ঢাকা ও কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে বাসে-ট্রাকে আগুন নিউইয়র্কে কার্যত সীমাবদ্ধ তারেক রহমান: ৯ দিনের যুক্তরাষ্ট্র সফর কেন ৪ দিনে গুটিয়ে গেল? টানা দ্বিতীয় হ্যাটট্রিক রাফিনিয়ার, বড় জয় বার্সার বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী তারকা দ্রুততম ১০০ গোলের রেকর্ড কেইনের ছেলের সামনে মাকে দলবদ্ধ ধর্ষণের পর ডাকাতি, ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে আরও অর্থ দাবি দিল্লিতে শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত পাঠ্যপুস্তক ছাপার প্রাক্কলিত দর ফাঁস, সমঝোতায় কাজ ভাগ-বাটোয়ারা, অতিরিক্ত ব্যয় ২৫২ কোটি টাকা আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে ফিরলেন হৃদয় ও জাকের বিশ্লেষণ: শেখ হাসিনা সরকারের সময় ০.৬ শতাংশ, এখন মেট্রোরেলের নতুন ঋণে সুদ ৩ শতাংশের ওপরে, কঠিন হয়েছে শর্তও পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ বন্দি, কারাগারে ধারণক্ষমতার আড়াই গুণ নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা