পাপ যেভাবে পুণ্যে পরিণত হয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৬

পাপ যেভাবে পুণ্যে পরিণত হয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৬ |
মানুষ ভুল করে। কখনো জেনে, কখনো না জেনে। কখনো প্রবৃত্তির তাড়নায়, কখনো শয়তানের প্ররোচনায়। গুনাহের পর মানুষের মনে অপরাধবোধ জন্ম নেয়। মনে হয়, এই পাপ হয়তো তার জীবনের সব ভালো কাজ মুছে দিয়েছে। আল্লাহর রহমত থেকে সে হয়তো দূরে সরে গেছে। কিন্তু কোরআন মুমিনকে হতাশ হতে দেয় না। কোরআন মুক্তির পথ দেখায়। তা হলো তওবা। তওবার মাধ্যমে মানুষ ফিরে আসতে পারে। শুধু ফিরে আসাই নয়, আন্তরিক তওবার মাধ্যমে তার অতীতের পাপও পুণ্যে পরিণত হতে পারে। রুমির কবিতায় আত্মার মুক্তি ও শাশ্বত প্রেমরুমির কবিতায় আত্মার মুক্তি ও শাশ্বত প্রেম মহান আল্লাহ বলেন, ‘তবে কেউ তওবা করলে, ইমান আনলে এবং সৎকর্ম করলে, আল্লাহ

এরূপ লোকদের পাপকে পুণ্য দ্বারা পরিবর্তিত করে দেবেন। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা ফুরকান ৭০) তওবা কি? তওবা কি শুধু মুখে ক্ষমা চাওয়ার নাম? না। তওবার কিছু শর্ত রয়েছে। গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, তা ছেড়ে দেওয়া এবং ভবিষ্যতে আর না করার দৃঢ় সংকল্প তওবার অপরিহার্য শর্ত। মানুষের অধিকার নষ্ট হলে তা ফিরিয়ে দেওয়াও জরুরি। এরপর সুদৃঢ় ইমান ও সৎকর্মের মাধ্যমে জীবনে পরিবর্তন আনতে হয় এবং এর উপর অটল থাকতে হয়। তাহলে এতে পাপ পুণ্যে পারিণত হবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, জাহান্নাম থেকে সবার শেষে উদ্ধারপ্রাপ্ত ও জান্নাতে সবার শেষে প্রবেশকারী লোকটি সম্পর্কে আমি অবশ্যই জানি। কেয়ামতের দিন তাকে

উপস্থিত করে ফেরেশতাদের নির্দেশ দেওয়া হবে, এ ব্যক্তির সগিরা গুনাহগুলো তার সামনে পেশ করো, আর কবিরা গুনাহগুলো (আলাদা) তুলে রাখো। মৃত্যুর স্মরণ পাপ থেকে বাঁচায়মৃত্যুর স্মরণ পাপ থেকে বাঁচায় ফেরেশতারা তার সম্মুখে সগিরা গুনাহগুলো উপস্থিত করবেন। আর তাকে (ধমকের সুরে) বলা হবে, তুমি অমুক দিন এই পাপ কাজ করেছিলে? অমুক দিন সেই কাজ করেছিলে? সে বলবে, হ্যাঁ! সে কোনোটি অস্বীকার করতে পারবে না। আর কবিরা গুনাহগুলো উপস্থিত করা হবে কিনা, সে সেই ভয় করতে থাকবে। অতঃপর তাকে বলা হবে, তোমার এক একটি গুনাহের পরিবর্তে এক একটি নেকি দেওয়া হলো। লোকটি বলবে, হে প্রতিপালক! আমি আরো অনেক অন্যায় কাজ করেছি, যেগুলো এখানে দেখছি না। বর্ণনাকারী

বলেন, (এ কথা বলার সময়) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এমনভাবে হাসতে দেখেছি যে, তার মাড়ির দাঁতগুলো পর্যন্ত ভেসে উঠল। (সহিহ মুসলিম ১৯০) তাই আসুন, আর দেরি নয়। আজই যাবতীয় পাপকাজ পরিত্যাগ করে তওবার মাধ্যমে মহান আল্লাহর কাছে ফিরে আসি। তিনি আমাদের গুনাহগুলো পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভয়াবহ আকস্মিক বন্যা: বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি পুরোপুরি বন্ধ অধিকাংশ ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা কোম্পানীর হাতে ন্যস্ত: ১৯৯৪ সালের বির্তকিত সার্কুলার পুনর্বহাল ব্ল্যাক কফি খেলে কি ওজন কমে? পাপ যেভাবে পুণ্যে পরিণত হয় শিশুদের স্ক্রিন-জীবন: অভিভাবক নাকি প্ল্যাটফর্ম, কে দায়ী? সামনে ছয় দিন সরকারি ছুটি, তবে… এসিআই মোটরসে চাকরির সুযোগ আত্মপ্রকাশ করছে বাংলাদেশ ফিল্ম সোসাইটিজ ফেডারেশন বাংলাদেশি ক্রেতাদের পাশে যুক্তরাজ্য, মিলবে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত সহায়তা জলবায়ু সীমানা চেনে না পরাশক্তির মন জোগানোর বিপজ্জনক রাজনীতি একজনের মেগা প্রকল্প, আরেকজনের গলার ফাঁস মূল্যস্ফীতি না কমিলে দুই কূলই যাইবে নারী-সহিংসতার চক্র ভাঙবে কে? উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে