বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ November, ২০২৬

বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ November, ২০২৬ |

বৃষ্টি আল্লাহ তাআলার এক বিশেষ নেয়ামত, যার মাধ্যমে শুকনো জমিন প্রাণ ফিরে পায় এবং ফসল উৎপাদিত হয়। মানুষের চাহিদা পূরণের পাশাপাশি বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা তাঁর রহমত ও কুদরতের নিদর্শন প্রকাশ করেন। পবিত্র কোরআনে বৃষ্টিকে আল্লাহর কুদরতের স্মারক হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই বৃষ্টি শুরু হলে মুমিনদের উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা এবং রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো দোয়া পাঠ করা।

বিজ্ঞাপন

বৃষ্টি হওয়ার সময় পড়ার একটি সংক্ষিপ্ত ও তাৎপর্যপূর্ণ দোয়া রয়েছে, যা রাসুলুল্লাহ (সা.) নিজে পড়তেন। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) যখন বৃষ্টি দেখতেন, তখন

বলতেন, ‘আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ।’ এই দোয়ার মাধ্যমে তিনি আল্লাহর কাছে উপকারী বৃষ্টি কামনা করতেন, কারণ সব বৃষ্টি সমানভাবে কল্যাণকর হয় না। অতিবৃষ্টি বা জলাবদ্ধতা বিপর্যয়ের কারণ হতে পারে, তাই 'সাইয়িবান নাফিআ' বলে মুমিন এমন বৃষ্টির প্রার্থনা করেন যা জীবন ও জীবিকার জন্য কল্যাণকর।

পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বৃষ্টির গুরুত্ব বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘আর তিনিই তাঁর রহমতের আগে সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন। আর আমি আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করি।’ এছাড়া সুরা আল-আরাফের ৫৭ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে, আল্লাহ বাতাস পাঠিয়ে ভারী মেঘ চালিত করেন এবং মৃত জনপদে পানি বর্ষণ করে নানা ধরনের ফল উৎপন্ন করেন।

বৃষ্টির

সময় আল্লাহর প্রতি বিরক্তি প্রকাশ না করে কৃতজ্ঞতা জানানো মুমিনের কর্তব্য। হাদিসে উল্লেখ আছে, রাসুলুল্লাহ (সা.) বৃষ্টির সময় নিজের শরীরের কিছু অংশ বৃষ্টির পানিতে ভেজাতেন। সাহাবিদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কারণ এটি মাত্রই তার রবের কাছ থেকে এসেছে।’ (সহিহ মুসলিম: ৮৯৮)।

বৃষ্টি আমাদের জীবনের একটি অপরিহার্য নেয়ামত, যা জমিনকে সজীব ও প্রাণীকুলের জীবনধারণের উপকরণ জোগান দেয়। তাই বৃষ্টি শুরু হলে রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো দোয়াটি পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত। এই দোয়ার মাধ্যমেই আমরা আল্লাহর কাছে এমন বৃষ্টি প্রার্থনা করি, যা পরিবেশ ও প্রকৃতির জন্য কল্যাণ বয়ে আনে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা? শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী? সিলেট হৃদয়ের মহাকাব্যিক ২৪২*, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের লিড আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম দেশে এলপিজির মোট চাহিদার ৮৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের একক দখলে জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ