পাত্র খুঁজতে ঘটককে পাত্রীর ছবি দেওয়া যাবে কি? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ September, ২০২৬

পাত্র খুঁজতে ঘটককে পাত্রীর ছবি দেওয়া যাবে কি?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ September, ২০২৬ |
ইসলামি জীবনবিধানে বিয়েকে এক পবিত্র সামাজিক ও আত্মিক বন্ধন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই সুন্দর সম্পর্কের সূচনা যেন সঠিক ও শরিয়তসম্মত পন্থায় হয়, সে বিষয়ে ইসলাম স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে। বর্তমান যুগে বিয়ের জন্য ঘটক বা বিভিন্ন মাধ্যমের শরণাপন্ন হওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে অনেক সময় না জেনে বা অসচেতনতাবশত পাত্র খোঁজার জন্য ঘটকের কাছে পাত্রীর ছবি হস্তান্তর করা হয়। ইসলামের পর্দার বিধান ও বর্তমান প্রযুক্তির নানা ঝুঁকির নিরিখে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। শরিয়তের কষ্টিপাথরে ঘটককে পাত্রীর ছবি দেওয়ার বিধান ও সঠিক পন্থা নিচে আলোচনা করা হলো— ঘটকের কাছে পাত্রীর ছবি দেওয়ার শরিয়তি বিধান পাত্র খোঁজার উদ্দেশ্যে ঘটকের কাছে পাত্রীর ছবি দেওয়া শরিয়তের দৃষ্টিতে

সম্পূর্ণ নাজায়েজ বা নিষিদ্ধ। এর মাধ্যমে পাত্রীর ওপর বাধ্যতামূলক পর্দার বিধান মারাত্মকভাবে লঙ্ঘিত হয়। সাধারণত ঘটক নিজেই একজন পরপুরুষ (গাইরে মাহরাম) হতে পারেন, অথবা সেই ছবি এমন অনেক পুরুষের হাতে বা চোখে পড়ে, যাদের আদতে বিয়ে করার কোনো ইচ্ছে নেই। এছাড়া বর্তমান আধুনিক যুগে প্রযুক্তির অপব্যবহার করে ডিজিটাল ছবি বিকৃত করা, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া, কিংবা সম্মানহানি ও ব্ল্যাকমেইলিংয়ের মতো নানান সামাজিক ফেতনার আশঙ্কা তৈরি হয়। তাই কোনোভাবেই ঘটককে ছবি দেওয়া সমীচীন নয়। ছবি না দিয়ে সঠিক উপায়ে প্রস্তাব পাঠানোর নিয়ম বিয়ের প্রস্তাব বা পাত্রী অনুসন্ধানের জন্য ঘটকের কাছে পাত্রীর নাম, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক গড়ন ও রূপ-গুণের বিবরণ এবং পারিবারিক পরিচয় বা বায়োডাটা

জানানো যাবে। এই বিবরণ শুনে কোনো পাত্রপক্ষ আগ্রহী হলে, পাত্রের পরিবারের নারী সদস্যরা এবং পাত্র নিজে এসে সরাসরি পাত্রীকে দেখে যেতে পারেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাস্থ্যখাতে ৩ হাজার কোটি টাকার ‘বিশেষ’ প্রকল্প: ভ্রমণ-গাড়ি ক্রয় হাজার কোটির, পরামর্শকের পকেটে ৩২২ কোটি! তৃতীয় দফায় বাড়ল থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা ‘লামিনই সেরা’, নিকো উইলিয়ামসের প্রশংসা রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা দোষী সাব্যস্ত হওয়ার পর ম্যানসিটি বলল, ‘এটা প্রিমিয়ার লিগের ষড়যন্ত্র’ সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের এ যেন আরেক জুলাইঃ ফুটপাত উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র মিরপুর-১০, পুলিশের উপর হামলা-গাড়িতে আগুন বেলুচিস্তানে বিদ্রোহী নারী যোদ্ধা ইউনিটের প্রথম সশস্ত্র অভিযান, ৯ পাকিস্তানি সেনা নিহতের দাবি বিএলএফের সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে স্বেচ্ছাসেবক দলের চাঁদাবাজির কোন্দল: অন্ধ সবজি বিক্রেতার কিশোর পুত্রকে ভাতের টেবিল থেকে ডেকে নিয়ে হত্যা তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না” গ্রেপ্তার আর মব আতংকের মাঝেই শেখ হাসিনার জন্মদিন পালনঃ কেক কাটা হয়েছে ঘরের ভেতরে, গোপনে আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা রাফিনহা ও ভিনিসিউসের গোল: অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারাল ব্রাজিল মাত্র ১১ বছরেই কনিষ্ঠতম নারী গ্র্যান্ডমাস্টার বোধনা “অসমাপ্ত আত্মজীবনী” বিক্রিতে বাধার প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রায় ৩০০ বইয়ের পিডিএফ উন্মুক্ত করলো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা ২৫টি বোয়িংয়ের পর এবার ১০টি এয়ারবাস: এত বিমান দিয়ে কী করবে বাংলাদেশ, দাম মেটাবে কীভাবে?