২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? – ইউ এস বাংলা নিউজ




২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ September, ২০২৬ |
হিজরি চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী প্রতি বছরই রমজান মাস এবং ঈদুল ফিতরের সময় পরিবর্তিত হয়। ২০২৭ সালে কবে নাগাদ পবিত্র রমজান শুরু হতে পারে এবং ঈদুল ফিতরের চাঁদ দেখা যেতে পারে, সে বিষয়ে জ্যোতির্বিজ্ঞানের হিসাব-নিকাশের বরাতে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের জনপ্রিয় সংবাদমাধ্যম গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে ২০২৭ সালের রমজান মাসের চাঁদ দেখার জন্য ওই বছরের ৭ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যায় আকাশে নজর রাখা হবে। ওই দিন সন্ধ্যায় যদি চাঁদ দেখা যায়, তবে সেদিন রাতেই মধ্যপ্রাচ্যের মুসলমানরা বছরের প্রথম তারাবিহ নামাজ আদায় করবেন এবং পরদিন ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে প্রথম রোজা পালন শুরু হবে। তবে ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার সময়ের

পার্থক্যের কারণে বাংলাদেশে সাধারণত এর একদিন পর রোজা শুরু হয়ে থাকে। সেই হিসেবে, বাংলাদেশে রমজানের চাঁদ দেখার জন্য ৮ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যায় আকাশে নজর রাখা হতে পারে। ওই দিন সন্ধ্যায় যদি চাঁদ দেখা যায়, তবে সেদিন রাতেই এ দেশের মুসলমানরা বছরের প্রথম তারাবিহ নামাজ আদায় করবেন এবং পরদিন ৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে প্রথম রোজা পালন শুরু হবে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, খ্রিস্টীয় সৌর ক্যালেন্ডারের চেয়ে ইসলামি চন্দ্র ক্যালেন্ডার প্রায় ১১ দিন ছোট এবং এটি সাধারণত ৩৫৪ দিনের হয়ে থাকে। ফলে প্রতি বছরই রমজান মাস গ্রেগরিয়ান বছরের চেয়ে প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে। এই নিয়মের কারণে প্রায় ৩৩ বছরের একটি

চক্রের মধ্যে মুসলমানরা বছরের প্রতিটি ঋতুতেই রোজা রাখার অভিজ্ঞতা অর্জন করে থাকেন। ঈদুল ফিতর কবে? শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে রমজান মাস সাধারণত ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। জ্যোতির্বিজ্ঞানের বর্তমান পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ২০২৭ সালের পবিত্র ঈদুল ফিতর ১০ মার্চ (বুধবার) উদযাপন হতে পারে। এই হিসাবে ৯ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যেতে পারে। অন্যদিকে, বাংলাদেশে ২৯ রোজা পূর্ণ হলে ১০ মার্চ (বুধবার) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। যদি সেদিন চাঁদ দেখা যায়, তবে বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে ১১ মার্চ (বৃহস্পতিবার)। তথ্যসূত্র: গালফ নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আগুনে শেষ আনন্দভ্রমণ বিনামূল্যের পাঠ্যবই ছাপতে মিলেমিশে লুটপাট সহজ শর্তে ঋণের ওপর গুরুত্ব আইএমএফের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু জিম্বাবুয়ের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, মূলহোতা আমিনী গ্রেফতার অস্ত্র হাতে মাদকের আস্তানায় অভিযান, যা বললেন ইশরাক জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ আইনবহির্ভূত প্রক্রিয়ায় অস্ত্র হাতে ইশরাকের অভিযান নিয়ে তীব্র সমালোচনা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রেসক্লাবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, টাকা চেয়ে বিভিন্ন মহলে চিঠি বিএনপি-যুবদল-ছাত্রদল নেতাদের সিন্ডিকেটের অধীনে চলছে মেঘনায় মা ইলিশ আহরণের মহোৎসব মারমা তরুণীকে ধর্ষণ, এনসিপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার ফেনীতে অপহরণ করে ব্যবসায়ীকে রাতভর নির্যাতন, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি সৈন্যদের যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিলেন সেনাপ্রধান ওয়াকার ১৩ ট্রাই-সিরিজের মধ্যে জয় মাত্র ১টিতে, পরিসংখ্যান যেমন বলছে টাইগারদের শিশু নিখোঁজঃ নিখোঁজের একদিন পরেই কলাপাড়ায় ১০ মাসের শিশু রায়হানের মরদেহ মিললো খালে কচুরিপানার নীচে দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ