কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার কোম্পানির নিবন্ধিত নামেই সিআইবিতে তথ্য পাঠাতে হবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার কোম্পানির নিবন্ধিত নামেই সিআইবিতে তথ্য পাঠাতে হবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪ |
বিভিন্ন শিল্প গ্রুপের একক কোনো কোম্পানি যে নামে নিবন্ধিত সেই নামেই কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুারোতে (সিআইবি) তথঋণ মঞ্জুরের তথ্য পাঠাতে হবে। একই কোম্পানির বিভিন্ন ইউনিট বা বিভিন্ন স্থানে স্থাপনের কারণে ভিন্ন ভিন্ন ভাবে সিআইবিতে ঋণ মঞ্জুরের তত্য পাঠানো যাবে না। যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) থেকে গ্রুপের কোম্পানি যে নামে নিবন্ধন নিয়েছে ওসই নামটিই ব্যবহার করতে হবে। এ বিষয়ে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, আলোচ্য নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। প্রচলিত নিয়ম অনুযায়ী, ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোকে ঋণ মঞ্জুর ও ঋণের শ্রেণিকরণের তথ্যসহ সব

ধরনের তথ্য কেন্দ্রীয় ব্যাংকের সিআইবিতে পাঠানো হয়। সিআইবি ওইসব তথ্য নিয়ে একটি ঋণ তথ্য ভান্ডার গড়ে তুলেছে। নতুন নতুন তথ্য নিয়ে ভান্ডারকে হালনাগাদ করে। যাতে গ্রাহকের ঋণের প্রকৃত চিত্র কেন্দ্রীয় ব্যাংক কম্পিউটারের বাটন টিপেই পেতে পারে। সার্কুলারে বলা হয়, ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলো বিভিন্ন শিল্প গ্রুপের একাধিক কোম্পানির নামে ঋণ মঞ্জুর করে। কোন কোন কোম্পানির একাধিক ইউনিট রয়েছে। এছাড়া উৎপাদনের সুবিধার্থে দেশের বিভিন্ন অঞ্চলে একই কোম্পানির একাধিক ইউনিট রয়েছে। ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলো এসব ইউনিটের নামে বিভিন্ন ভাবে ও বিভিন্ন সময়ে ঋণ মঞ্জুর করে। এখন পর্যন্ত ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলো ওইসব ঋণ যখন যে নামে মঞ্জুর করে সেই নামেই সিআইবিতে তথ্য

পাঠায়। এতে একক কোন কোম্পানির ঋণের স্থিতি নিরূপণে সমস্যা হচ্ছে। এ জটিলতা নিরসনে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোকে বলা হয়েছে আরজেএসসিতে কোম্পানি যে নামে নিবন্ধিত সেই নামেই ঋণের তথ্য পাঠাতে হবে। ওই কোম্পানির একাধিক ইউনিট থাকলেও সিআইবিতে তথ্য পাঠানোর ক্ষেত্রে কোম্পানির নিবন্ধিত নামই ব্যবহার করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি আওয়ামী লীগ আমলের কোনো সক্ষমতাই ধরে রাখতে পারছে না বিএনপি সরকার চুয়াত্তরের দুর্ভিক্ষ: বন্যা, অধিকার বঞ্চিতকরণ, প্রশাসনিক সীমাবদ্ধতা ও শীতল যুদ্ধের খাদ্য-রাজনীতির গভীরতর বিশ্লেষণ ক্রমাগত ধর্ষণের পর হত্যার হুমকি শিক্ষকের, ১৫ বছর বয়সী মাদ্রাসা ছাত্রের আত্মহত্যার চেষ্টা ‘ভবিষ্যতে দাম কমানোর প্রলোভন’ মার্কিন কোম্পানির সাথে সরকারের উচ্চমূল্যে এলএনজি চুক্তি ইউনূসকে রাষ্ট্রপতি না করায় বিএনপির সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ শেখ হাসিনার ভুয়া মামলায় গ্রেপ্তার করানোয় বিএনপি নেতাকে আওয়ামী কর্মীদের ‘দাঁত ভাঙা জবাব’ ভারতের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আগের চেয়েও জোরদারে দুটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব রাশিয়া-মিয়ানমার সম্পর্ক: নিরাপত্তা থেকে অর্থনৈতিক জোটের দিকে দীর্ঘ টানাপোড়েনের পর ভারত সফরে তারেক রহমান: তবুও গোপন রাখার চেষ্টায় প্রেস উইং! এবার মাত্র ৬৪ রানেই অলআউট বাংলাদেশ নিখোঁজের দুদিন পর ডোবায় গুম করা আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার ঝিনাইদহে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে একজন নিহত শরিফুলের দুর্দান্ত নৈপুণ্যে ম্যাকাই টেস্টে আশা জিইয়ে রাখল বাংলাদেশ