বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ August, ২০২৬

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ August, ২০২৬ |
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের দীর্ঘমেয়াদি বন্ডের তারল্য সহায়তা বাড়ানোর ঘোষণার পর দুই মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ দামে উঠেছিল স্বর্ণ। তবে বৃহস্পতিবার (২০ আগস্ট) মুনাফা তুলে নেওয়ার কারণে কিছুটা কমেছে মূল্যবান এই ধাতুর দাম। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ৪ শতাংশের বেশি বাড়ার পর বৃহস্পতিবার স্পট স্বর্ণের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৮৮ দশমিক ১৯ ডলারে দাঁড়িয়েছে। এর আগে দাম ৪ হাজার ৫২৫ দশমিক ৭৯ ডলারে উঠেছিল, যা গত ২ জুনের পর সর্বোচ্চ। এদিকে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ভবিষ্যৎ চুক্তির দাম সামান্য পরিবর্তিত হয়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৪৬ দশমিক ৩০ ডলারে রয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানিয়েছে, দীর্ঘমেয়াদি নোট ও বন্ডের

জন্য পরিচালিত তারল্য সহায়তা কার্যক্রমের আওতায় বন্ড পুনঃক্রয়ের পরিমাণ দ্বিগুণ করা হবে। এর আগে যুক্তরাষ্ট্রের বন্ড বাজারে বড় ধরনের বিক্রির চাপ তৈরি হয়েছিল। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের কারণে মূল্যস্ফীতির ঝুঁকি বাড়তে পারে—এমন আশঙ্কায় বিনিয়োগকারীরা বেশি মুনাফা দাবি করায় বন্ডের ওপর চাপ তৈরি হয়। এদিকে মার্কিন ডলার তিন মাসের মধ্যে সর্বনিম্ন স্তরের কাছাকাছি অবস্থান করছে। ডলারের দুর্বলতা সাধারণত ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণকে বিদেশি ক্রেতাদের কাছে তুলনামূলক সস্তা করে তোলে। টেস্টাইলাইভের বৈশ্বিক সামষ্টিক অর্থনীতিবিষয়ক প্রধান ইলিয়া স্পিভাক বলেন, ‘স্বর্ণের বাজারে স্পষ্টতই বড় ধরনের উত্থান হয়েছে। এ ধরনের বড় দরবৃদ্ধির পর বাজারে কিছুটা মূল্য সমন্বয় হওয়া স্বাভাবিক।’ তিনি আরও বলেন, ‘৪ হাজার ৪০০ থেকে ৪ হাজার

৫০০ ডলারের মূল্যসীমা পার হয়েছে। দাম যদি এই সীমার ওপরে ধরে রাখতে পারে, তাহলে ঊর্ধ্বমুখী গতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।’ এর মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মোট সরকারি ঋণের পরিমাণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। এতে দেশটির আর্থিক সংকট নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মারেক্সের বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার বলেন, ‘ঋণ ও সরকারি ঋণ নেওয়া এবং সরকারি ব্যয় কমাতে না পারার কারণে বাজারের আর্থিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়ছে। এটি স্বর্ণের জন্য অত্যন্ত ইতিবাচক।’ এদিকে গত মাসে অনুষ্ঠিত ফেডারেল রিজার্ভের বৈঠকের কার্যবিবরণীতে দেখা গেছে, মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। বুধবার প্রকাশিত কার্যবিবরণী অনুযায়ী, ফেডের কয়েকজন নীতিনির্ধারক সুদের হার বাড়ানোর পক্ষেও প্রস্তুত ছিলেন। সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী,

বাজারে বর্তমানে সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনা ৬৯ শতাংশ এবং সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৩১ শতাংশ হিসেবে ধরা হচ্ছে। স্বর্ণকে সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষার মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদের হার বাড়লে কোনো সুদ বা আয় দেয় না এমন স্বর্ণের আকর্ষণ কমে যায়। এদিকে আজকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৬৬ দশমিক ৬০ ডলার হয়েছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ৭৯৪ দশমিক ৯১ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ৩২৫ দশমিক ৯৪ ডলারে নেমেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের