শরিফুলের দুর্দান্ত নৈপুণ্যে ম্যাকাই টেস্টে আশা জিইয়ে রাখল বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৬

শরিফুলের দুর্দান্ত নৈপুণ্যে ম্যাকাই টেস্টে আশা জিইয়ে রাখল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৬ |
ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি বল আর উইকেটের এক অবিশ্বাস্য নাটকে রূপ নেয়। দুই দল মিলে একদিনেই পড়ে ১৮টি উইকেট। মিচেল স্টার্কের বোলিং তাণ্ডবে বাংলাদেশ ৬৪ রানে গুটিয়ে গেলেও বল হাতে শরিফুল ইসলামের অসাধারণ প্রত্যাবর্তনে ম্যাচে টিকে রয়েছে সফরকারীরা। টস হেরে ব্যাটিংয়ে নেমে স্টার্কের তোপের মুখে পড়ে টাইগারদের টপ অর্ডার। মাত্র ২২ বলের ব্যবধানে ক্যারিয়ারের ১৯তম ফাইফার পূর্ণ করেন এই অজি পেসার। একপর্যায়ে ৩৯ রানে ৯ উইকেট হারিয়ে সর্বনিম্ন রানের লজ্জার দ্বারপ্রান্তে ছিল দল। তবে শেষ উইকেটে ১১ নম্বরে নামা শরিফুল ইসলাম (১৪) ও তাইজুল ইসলামের অপরাজিত ১১ রানের ২৫ রানের জুটিতে ৬৪ পর্যন্ত পৌঁছায় বাংলাদেশ, যা তাদের টেস্ট ইতিহাসে

চতুর্থ সর্বনিম্ন সংগ্রহ। জবাবে ব্যাট হাতে চমক দেখানোর পর বল হাতে রূপকথার জন্ম দেন শরিফুল। অজি ব্যাটারদের একের পর এক সাজঘরে ফেরান এই বাঁহাতি পেসার। ৩৫ রান দিয়ে তুলে নেন ৬টি উইকেট। সেই সঙ্গে টেস্ট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে একই ম্যাচে ১১ নম্বরে নেমে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ও প্রতিপক্ষের সর্বোচ্চ উইকেট শিকারির অনন্য রেকর্ড গড়েন তিনি। প্রথম দিনশেষে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ১৬৫ রান তুলে ১০১ রানের লিড নিয়েছে। ক্যামেরন গ্রিনের অপরাজিত ৫১ রান তাদের সুবিধাজনক অবস্থানে রাখলেও, শরিফুলের দারুণ বোলিং বাংলাদেশের লড়াইয়ের আশা বাঁচিয়ে রেখেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘এআই মানুষকে ধ্বংস করতে পারে’: কেন থামছে না প্রযুক্তির দৌড় গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় চেম্বার আদালতেও বহাল গৃহকর্মী তানিয়ার শরীরজুড়ে খুন্তির ছ্যাঁকা, মাথায় গুরুতর আঘাত, পচন ধরেছে দুই পায়ে নয় মাসের ব্যবধানে তিনগুণ বেশি দামে এলএনজি কিনছে সরকার হাতিয়ার সেই বিদ্যালয়ে আবারও ঝাঁজালো গন্ধ, অসুস্থ ২০ শিক্ষার্থী ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, আতঙ্কে আহত কয়েকজন যুক্তরাজ্য ভেঙে দেওয়ার লক্ষ্যে চুক্তি করল তিন দেশ ‘ভাতের জন্য সাগরে গেছিলো, সাত মাস হয়ে গেলো বুকের মানিক এখনও আসে না’ ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন ইউনূস ও তার উপদেষ্টাদের মহা লুটপাট-অর্থ পাচারের খতিয়ান ক্রমশ প্রকাশ্যে BRICS থেকে দূরত্ব: বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সুযোগ কি বিসর্জনের পথে? সাইবার সুরক্ষা আইন ফের সংশোধনের পথে: গুজব-অপতথ্যে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের প্রস্তাব নারী এশিয়া কাপের ফাইনালেও চ্যাম্পিয়ন ভারত ও নকভির ট্রফি নাটক ম্যানচেস্টার ডার্বিতে হলান্ডের গোল ভুল ছিল, স্বীকার করল প্রফেশনাল গেম রেফারিজ শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের মুকুট জভেরেভের আওয়ামী লীগের প্রতি অভিযোগ আছে, প্রত্যাশাও অনেক: এবার আর কোন ছাড় দিতে রাজি না ৩ মাস মোহাম্মদপুরের নেই লাইনের গ্যাস: “জুলাই জ্বালিয়ে ভাত রাঁধব?” ক্ষুব্ধ এলাকাবাসীর প্রতিক্রিয়া উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে উড়ে গেল বাংলাদেশ, হারের নতুন রেকর্ড আয়কর রিটার্ন জমায় যে ৫ ভুল করলে পড়তে হবে প্রশ্নের মুখে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারিতে দেরি হচ্ছে কেন?