ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ভুয়া মামলায় গ্রেপ্তার করানোয় বিএনপি নেতাকে আওয়ামী কর্মীদের ‘দাঁত ভাঙা জবাব’
নিখোঁজের দুদিন পর ডোবায় গুম করা আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার
ঝিনাইদহে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে একজন নিহত
বন্দরে বৈষম্যবিরোধী মামলার বাদীকে কুপিয়ে হত্যা
চোরাই মোটরসাইকেলসহ ডিবির হাতে আটক জামায়াত নেতার বাবা
২৮ বছর বয়সি তরুণীর মাদকে জড়িয়ে পড়ার গল্প
প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম
ক্রমাগত ধর্ষণের পর হত্যার হুমকি শিক্ষকের, ১৫ বছর বয়সী মাদ্রাসা ছাত্রের আত্মহত্যার চেষ্টা
কুমিল্লার দাউদকান্দির একটি মাদ্রাসায় ১৫ বছর বয়সী এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া অভিযুক্ত শিক্ষকের নাম মাঞ্জুল হাসান, যার বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। শুক্রবার সকালে মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
মামলার বিবরণ ও ভুক্তভোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, মাদ্রাসার আবাসিক ভবনে ওই শিক্ষার্থী ও শিক্ষক মাঞ্জুল হাসানের কক্ষ ছিল সামনাসামনি।
গত ১৫ই জুলাই রাত আড়াইটার দিকে শিক্ষার্থী যখন ঘুমাচ্ছিল, তখন শারীরিক অসুস্থতার ছলচাতুরি করে তাকে নিজের কক্ষে ডেকে নেন ওই শিক্ষক। সেখানে নেওয়ার পরপরই তাকে যৌন নির্যাতন চালানো হয়।
ঘটনাটি কাউকে জানালে জান মেরে ফেলার হুমকিও দেওয়া হয় শিক্ষার্থীকে।
পুলিশ আরও
জানায়, প্রথম ঘটনার পর ওই শিক্ষক ছাত্রটিকে পুনরায় শারীরিক নির্যাতনের ফন্দি করতে থাকেন এবং নানাভাবে চাপ দিতে থাকেন। ক্রমাগত হুমকি ও চরম মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে গত বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসার একটি কক্ষে আত্মহত্যার চেষ্টা চালায় ভুক্তভোগী শিক্ষার্থী। বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অভিভাবককে অবহিত করে। পরবর্তীতে স্বজনরা মাদ্রাসায় পৌঁছে ছেলের মুখে নির্যাতনের নির্মম সত্যতা জানতে পারেন। শিক্ষার্থীর মা ক্ষোভ প্রকাশ করে জানান, ঘটনার পর থেকে তার ছেলে গভীর নিরাপত্তাহীনতা, ভয় ও মানসিক কষ্টে দিন পার করছিল। শিক্ষকের প্রাণনাশের হুমকি ও সামাজিক লজ্জার ভয়ে সে চুপ ছিল। কিন্তু ওই শিক্ষক আবার একই কাজ করতে তাকে চাপ দিলে বাধ্য হয়েই সে আত্মহত্যার মতো
চরম পথ বেছে নেওয়ার চেষ্টা করে। কান্নাজড়িত কণ্ঠে তিনি প্রশ্ন তোলেন, মাদ্রাসার শিক্ষকরা যদি এমন বিকৃত চরিত্রের হন, তবে অভিভাবকরা সন্তানদের কীভাবে তাদের কাছে দ্বীনি শিক্ষার জন্য পাঠাবেন? এ ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে (রাত ২টায়) ওই ছাত্রের বাবা বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেন। দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সামছুল আলম জানান, মামলা দায়েরের পরই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।