নিখোঁজের দুদিন পর ডোবায় গুম করা আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৬

নিখোঁজের দুদিন পর ডোবায় গুম করা আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৬ |
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুদিন আগে নিখোঁজ হওয়া নায়েব আলী (৬০) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২১শে আগস্ট, শুক্রবার দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী ধজনগর গ্রামের একটি ডোবা থেকে তার লাশটি পাওয়া যায়। প্রাথমিক তদন্ত ও তথ্যের ওপর ভিত্তি করে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পরই লাশ গুম করার উদ্দেশ্যে ডোবায় ফেলে রাখা হয়েছিল। ধজনগর গ্রামের প্রয়াত আবদুর রহিমের সন্তান নায়েব আলী গোপীনাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পরিবার জানায়, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাতের খাবার শেষ করে তিনি বাড়ির পার্শ্ববর্তী কলাবাগানে যান। এরপর আর ফিরেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে বাগানে তার ব্যবহৃত

জিনিসপত্র অগোছালো ও ছড়িয়ে-ছিটিয়ে পেটে থাকতে দেখেন। এই সূত্র ধরে শুক্রবার সকাল ১১টার দিকে পাশের ডোবায় তল্লাশি চালিয়ে নায়েব আলীর মরদেহ খুঁজে পান স্বজনরা। নিহতের শরীর ও পিঠে একাধিক স্পষ্ট আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার নেপথ্যের কারণ হিসেবে নিহতের ছোট ভাই ও সাবেক সেনাসদস্য মনির হোসেন জানান, সম্প্রতি স্থানীয় মাদককারবারিদের আস্তানা উচ্ছেদে নায়েব আলী অগ্রণী ভূমিকা রেখেছিলেন। পাশাপাশি তার দলীয় কর্মী-সমর্থকদের অভিযোগ, ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে বিএনপি-জামায়াত ও এনসিপির সন্ত্রাসীরা তার ওপর একাধিকবার মব হামলা চালায় এবং মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা দাবি করে। সাদা মনের মানুষ হিসেবে এলাকায় গ্রহণযোগ্যতা থাকায় স্থানীয়দের সহায়তায় তিনি বারবার বেঁচে গেলেও রাজনৈতিক প্রতিপক্ষ ও প্রতিশোধপরায়ণ

গোষ্ঠীর পরিকল্পিত আক্রমণের শিকার হতে হলো তাকে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, সংবাদ পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়। মরদেহে বিভিন্ন স্থানে ক্ষত ও কালশিটে দাগ রয়েছে। ময়নাতদন্তের উদ্দেশ্যে লাশটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাদ্রিদ ডার্বিতে হেরে রেফারারিং কমিটিকে ধুয়ে দিলেন মরিনহো গরিবের ‘রিজিক থেকে উঠে গেছে’ ডিম, পাঙ্গাস-তেলাপিয়াও বিশ্ববাজারে দাম নিম্নমুখী, অথচ দেশে বাড়ল সব ধরনের জ্বালানির দাম! তেলের দাম বৃদ্ধির নিয়ে ফেসবুক পোস্ট: ছাত্রদল নেতাকে শোকজ বাগেরহাটে জমি-জমার বিরোধে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী খুন বাংলাদেশে আরেক বহুজাতিকের ব্যবসা গুটানোর উদ্যোগ: রিটেইল ব্যাংকিং বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড এবার কুমিল্লায় মা-ভাবি ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে-আছড়ে হত্যা কুড়িগ্রামে সারের দাবিতে আন্দোলন করতে গিয়ে মামলা: ঘরছাড়া ৫ গ্রামের কৃষক কেরানীগঞ্জ কারাগারে আরও দুই বন্দির মৃত্যু: ধারণক্ষমতার তিন গুণ বন্দি, সেপ্টেম্বরে অন্তত ১১ বন্দির মৃত্যু পাবনার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যাঃ মাগরিবের নামাজ পড়ে উঠেই কয়েকদফা ধর্ষণ করা হয় শিশু কলিকে ছুটি ফেলে কেন তড়িঘড়ি করে ওয়াশিংটন ফিরলেন ট্রাম্প এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার শিক্ষার্থীদের ক্ষোভে উত্তপ্ত রাজশাহী, রেলস্টেশন ভাঙচুর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল