ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুলশানে আওয়ামী লীগের মিছিলে থাকার অভিযোগ: গ্রেপ্তার বেড়ে ১৭৯
তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ: রাস্তায় অচেতন পড়ে থাকা তরুণীর হাসপাতালে মৃত্যু
রেল লাইনে বোমাসদৃশ বস্তু: উত্তরবঙ্গের সাথে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ অচল
ছেলের সামনে মাকে দলবদ্ধ ধর্ষণের পর ডাকাতি, ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে আরও অর্থ দাবি
রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও কলেজ মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক
কুড়িগ্রামে সার না পেয়ে সড়ক অবরোধ, গুদামে ৪ ঘণ্টা অবরুদ্ধ কৃষি কর্মকর্তা
মানিকগঞ্জে প্রবাসী ঘর থেকে একই পরিবারের ৩ জনের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার
মানিকগঞ্জ সদর উপজেলায় নিজ বসতঘর থেকে এক সৌদি আরব প্রবাসী, তার স্ত্রী এবং দেড় বছরের শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ ১৯শে সেপ্টেম্বর, শনিবার দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন জান্নাকান্দি গ্রামের প্রবাসী একরাম খালাসী (৪০), তার স্ত্রী এবং তাদের মাত্র দেড় বছর বয়সি শিশুকন্যা।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একরাম খালাসীকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পায়। একই ঘরে বিছানায় পড়ে ছিল তার স্ত্রী ও কন্যাসন্তানের মরদেহ।
নিহত মা ও শিশুর শরীরে স্পষ্ট আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানান তিনি।
প্রাথমিক আলামত ও পরিস্থিতির ভিত্তিতে পুলিশের
ধারণা, পারিবারিক কোনো কলহের জেরে একরাম খালাসী প্রথমে তার স্ত্রী ও অবুঝ সন্তানকে হত্যা করেন। পরে তিনি নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে। ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় চরম শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।