এবার কুমিল্লায় মা-ভাবি ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে-আছড়ে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৬

এবার কুমিল্লায় মা-ভাবি ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে-আছড়ে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৬ |
কুমিল্লার দেবীদ্বারে এক পারিবারিক নৃশংসতার ঘটনায় মা ও ৮ মাসের শিশু ভাতিজির মর্মান্তিক মৃত্যু হয়েছে। অভিযুক্ত তরুণের নাম ইমন (২৪)। এ সময় বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন শিশুর মা রাবেয়া বেগম। পুলিশ অভিযুক্তকে আটক করে থানা হেফাজতে নিয়েছে। আজ ২১শে সেপ্টেম্বর, সোমবার সকাল সাড় ৮টার দিকে উপজেলার বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—ইমনের মা পেয়ারা বেগম ও তার আট মাস বয়সী ভাতিজি ইসরাত জাহান। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে হঠাৎ উত্তেজিত হয়ে ইমন ধারালো দা দিয়ে তার মা পেয়ারা বেগমকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। ঘটনা দেখে ইমনের ভাবি রাবেয়া বেগম বাধা দিতে এগিয়ে এলে

তাকেও কুপিয়ে জখম করা হয়। একপর্যায়ে অভিযুক্ত তরুণ তার আট মাস বয়সী ভাতিজি ইসরাতকে কোল থেকে কেড়ে নিয়ে মাটিতে আছাড় মারে। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পেয়ারা বেগম ও শিশু ইসরাতকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন রাবেয়া বেগম। ঘটনার পরপরই উত্তেজিত স্থানীয় জনতা ইমনকে আটক করে পাশের একটি ঘরে তালাবদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে হেফাজতে নেয়। দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, অভিযুক্ত যুবক পুলিশি হেফাজতে রয়েছেন এবং ঘটনার মূল কারণ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে জানা গেছে ইমন দীর্ঘদিন ধরে মানসিক বা শারীরিকভাবে

অসুস্থ ছিলেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাদ্রিদ ডার্বিতে হেরে রেফারারিং কমিটিকে ধুয়ে দিলেন মরিনহো গরিবের ‘রিজিক থেকে উঠে গেছে’ ডিম, পাঙ্গাস-তেলাপিয়াও বিশ্ববাজারে দাম নিম্নমুখী, অথচ দেশে বাড়ল সব ধরনের জ্বালানির দাম! তেলের দাম বৃদ্ধির নিয়ে ফেসবুক পোস্ট: ছাত্রদল নেতাকে শোকজ বাগেরহাটে জমি-জমার বিরোধে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী খুন বাংলাদেশে আরেক বহুজাতিকের ব্যবসা গুটানোর উদ্যোগ: রিটেইল ব্যাংকিং বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড এবার কুমিল্লায় মা-ভাবি ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে-আছড়ে হত্যা কুড়িগ্রামে সারের দাবিতে আন্দোলন করতে গিয়ে মামলা: ঘরছাড়া ৫ গ্রামের কৃষক কেরানীগঞ্জ কারাগারে আরও দুই বন্দির মৃত্যু: ধারণক্ষমতার তিন গুণ বন্দি, সেপ্টেম্বরে অন্তত ১১ বন্দির মৃত্যু পাবনার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যাঃ মাগরিবের নামাজ পড়ে উঠেই কয়েকদফা ধর্ষণ করা হয় শিশু কলিকে ছুটি ফেলে কেন তড়িঘড়ি করে ওয়াশিংটন ফিরলেন ট্রাম্প এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার শিক্ষার্থীদের ক্ষোভে উত্তপ্ত রাজশাহী, রেলস্টেশন ভাঙচুর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল