নতুন পে-স্কেল চূড়ান্ত, যে কোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৬

নতুন পে-স্কেল চূড়ান্ত, যে কোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৬ |
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে এবং যে কোনো সময় ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আরও বলেন, গত ১১ বছর পে-স্কেল না হওয়ায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী মুদ্রাস্ফীতির চাপে আছেন। জনগণের জন্য কষ্টকর হলেও সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার সমন্বয় করতে হবে। তিনি বলেন, সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি। সংকট সমাধানে কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনশীলতা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং পূর্ববর্তী সরকারের বিকল্প ব্যবস্থা না থাকায় বর্তমান গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট বলেও জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। তিনি আরও বলেন, রাশিয়া, ফিলিপাইন,

ইন্দোনেশিয়া ও চীন থেকে বহুমুখী সাপ্লাই চেইন তৈরির চেষ্টা করছে সরকার। মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত বলে এ সময় জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতীয় আদালত ২৮ হাজার কোটি টাকা লুটপাটে নেতৃত্ব দেওয়া কে এই মাজেদুর? হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮ নতুন পে-স্কেল চূড়ান্ত, যে কোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ১৫ আগস্টের খিচুড়ি রান্না হচ্ছে সন্দেহে ৬ রিকশাচালক আটক, খাবার নষ্ট করে চাল-ডাল-তেল নিয়ে গেল পুলিশ অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় ‘অস্ট্রেলিয়ার মাটিতে আমার দেখা সবচেয়ে বড় অঘটন’: বাংলাদেশের জয়ে মুগ্ধ মার্ক ওয়াহ উদ্ধার আইইডিতে একই উপকরণ, ব্যাগে বহন: তথ্য-প্রযুক্তিগত কৌশলে দেশজুড়ে সক্রিয় জঙ্গি নেটওয়ার্ক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয়ে টাইগারদের সজীব ওয়াজেদের অভিনন্দন ১৫ই আগস্ট নিয়ে পোস্ট দেওয়ায় রাউজানে আওয়ামী লীগ নেতাকর্মীদের বসতঘরে হামলা-ভাঙচুর অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮ ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন ৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, যুবলীগ কর্মীসহ আটক ৪ রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক