ঝিনাইদহে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে একজন নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৬

ঝিনাইদহে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে একজন নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৬ |
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক অজ্ঞাতনামা দুই সন্দেহভাজন চোরের মধ্যে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শনিবার সকাল ১০টায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিলুফা বেগম নামে এক বিধবা নারী জানান, গভীর রাতে তার বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে ওই দুজন। টের পেয়ে তিনি চিৎকার দিলে আশেপাশের গ্রামবাসীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলে। এ সময় উত্তেজিত জনতা দুজনকে গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক ব্যক্তি মারা যান এবং অন্যজন মারাত্মকভাবে আহত হন। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। এদিকে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। ঘটনার বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আগের চেয়েও জোরদারে দুটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব রাশিয়া-মিয়ানমার সম্পর্ক: নিরাপত্তা থেকে অর্থনৈতিক জোটের দিকে দীর্ঘ টানাপোড়েনের পর ভারত সফরে তারেক রহমান: তবুও গোপন রাখার চেষ্টায় প্রেস উইং! এবার মাত্র ৬৪ রানেই অলআউট বাংলাদেশ নিখোঁজের দুদিন পর ডোবায় গুম করা আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার ঝিনাইদহে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে একজন নিহত শরিফুলের দুর্দান্ত নৈপুণ্যে ম্যাকাই টেস্টে আশা জিইয়ে রাখল বাংলাদেশ দলীয় কার্যালয়ে বিএনপির দুই পক্ষের হামলা, গ্রিল-আসবাবপত্র লুটপাট মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ২১ আগস্টের হত্যাকাণ্ড: তারেক যদি মাস্টারমাইন্ড না হন, প্রকৃত হামলাকারী কারা? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া