ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শরিফুলের দুর্দান্ত নৈপুণ্যে ম্যাকাই টেস্টে আশা জিইয়ে রাখল বাংলাদেশ
শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল
বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া
বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ
সিরিজ হারের চাপ নিয়ে ম্যাকাই টেস্টের একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার
বাবার মৃত্যুর পর মেসির আবেগঘন গোল
আর্থিক সংকট ও অনিয়ম শঙ্কায় বিপিএল আয়োজন করবে না বিসিবি, জানালেন তামিম
এবার মাত্র ৬৪ রানেই অলআউট বাংলাদেশ
ডারউইনে ঐতিহাসিক জয়ের পর দ্বিতীয় টেস্টে ভয়াবহ বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ম্যাকাইতে সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে অজিদের পেস আক্রমণের মুখে পড়ে মাত্র ৬৪ রানেই গুটিয়ে গেছে টাইগাররা। এটি টেস্ট ইতিহাসে বাংলাদেশের চতুর্থ সর্বনিম্ন রানের ইনিংস।
টসে হেরে ব্যাট করতে নেমে মিচেল স্টার্কের ধারালো বোলিংয়ে তছনছ হয়ে যায় সফরকারীদের টপ অর্ডার। ম্যাচের প্রথম বলেই সাদমান ইসলামকে ফিরিয়ে দেওয়ার পর নিজের দ্বিতীয় ওভারে তানজিদ তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে পরপর দুই বলে শূন্য রানে সাজঘরে পাঠান স্টার্ক। মুমিনুল হক (৯) ও লিটন দাস (০) দ্রুত বিদায় নিলে মাত্র ২২ বলেই পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন এই বাঁহাতি পেসার।
মধ্যাহ্নভোজের বিরতির পর মেহেদী হাসান
মিরাজ (১১) আউট হলে ৩৯ রানেই ৯ উইকেট হারিয়ে চরম লজ্জার মুখে পড়ে বাংলাদেশ। তবে শেষ উইকেটে তাইজুল ইসলাম ও শরিফুল ইসলামের ২৫ রানের জুটিতে ভর করে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা নিজেদের সর্বনিম্ন ৪৩ রানের রেকর্ড অতিক্রম করে দলটি। শরিফুলকে (১৪) ফেরিয়ে বাংলাদেশকে ৬৪ রানে গুটিয়ে দেন স্টার্ক। তিনি ১২ রানে ৬টি উইকেট নেন। তাইজুল ১১ রানে অপরাজিত থাকেন।