লন্ডনে চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৬ সিনেমা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মে, ২০২৬

লন্ডনে চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৬ সিনেমা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৬ |
যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৭তম আসর। সেখানে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ৬টি সিনেমা। আগামী ১৭ মে পূর্ব লন্ডনের জেনেসিস সিনেমা হলে শুরু হয়ে ২৩ মে পর্যন্ত চলবে সপ্তাহব্যাপী এই আয়োজন। উৎসবে ১০টি দেশের ২৫টির বেশি সিনেমা প্রদর্শিত হবে। এতে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে থাকছে বাংলাদেশের ‘আগন্তুক’। ছবিটির পরিচালক সুমন ধর। এতে অভিনয় করেছেন পূজা চেরী ও শ্যামল মাওলা। বাংলাদেশ থেকে নির্বাচিত অন্যান্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে নয়া মানুষ (পরিচালনা: সোহেল রানা বয়াতি), উড়াল (পরিচালনা: জোবায়দুর রহমান), নয়া নোট (পরিচালনা: অনন্য প্রতীক চৌধুরী), দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল (পরিচালনা: আকাশ হক) এবং দ্য স্টোরি অব আ রক (পরিচালনা: জাক মীর)। এর মধ্যে

‘নয়া মানুষ’ সিনেমাটি উৎসবের দ্বিতীয় দিনে বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রদর্শিত হবে। সিনেমাটির পরিচালক সোহেল রানা বয়াতি জানান, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে এবং সহজ-সরল গল্পের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে। বেদনার বালুচরে উপন্যাস অবলম্বনে নির্মিত ‘নয়া মানুষ’-এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মাসুম রেজা। আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশের একাধিক সিনেমার অংশগ্রহণ দেশের চলচ্চিত্র শিল্পের জন্য ইতিবাচক বার্তা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিবাহবিচ্ছেদের পর যেভাবে শাহিদকে বড় করে তোলেন নীলিমা আজিম ইসরাইলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত পরিকল্পিতভাবে মুসলিম ভোট সরিয়ে কি বিজেপিকে জেতানো হলো? ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা সাজানো মনে করেন মার্কিনিরা কে-পপের পথেই এবার কে-বিউটি চালু হচ্ছে ‘ই-লোন’ সেবা, ঘরে বসেই মিলবে ব্যাংক ঋণ চীনা প্রেসিডেন্টের চার দফা শান্তি প্রস্তাবে সমর্থন ইরানের স্কুলে যাওয়ার কথা বলে একসঙ্গে ৪ ছাত্রী নিখোঁজ আইসিসির সুখবর পেলেন সৈকত ভারতে শেয়ারবাজার ও রুপির বড় পতন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু একটি সাপ্তাহিক ছুটি বাতিল, কবে থেকে মিলছে ঈদের ছুটি স্যামসাংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা ব্রিটিশ পপ তারকার এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে যা জানা গেল টিএসসিতে মিছিল থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুইজন রিমান্ডে বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ‘অতিভারি’ বৃষ্টির আভাস হরমুজ প্রণালিতে নতুন নিয়ম চালু করল ইরান সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ বাংলাদেশি হজযাত্রী মোনামির পদত্যাগ নিয়ে যা বললেন নীলা ইসরাফিল বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন