ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা ও সালমানের নায়িকা হওয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী
বলিউডে পা রাখার পর থেকেই একটি তকমা তার নামের পাশে স্থায়ী হয়ে গেছে—তিনি দেখতে অবিকল ঐশ্বরিয়া রায় বচ্চনের মতো। ‘লাকি: নো টাইম ফর লাভ’ সিনেমা দিয়ে রাতারাতি আলোচনায় আসা সেই স্নেহা উল্লাল এবার মুখ খুলেছেন সুপারস্টার সালমান খানের বিপরীতে তার আকস্মিক অভিষেক এবং ঐশ্বরিয়ার সঙ্গে সেই বহুল আলোচিত তুলনা নিয়ে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্নেহা জানিয়েছেন, অভিনয় জগতে আসার কোনো পরিকল্পনাই তার ছিল না। জীবনের সবচেয়ে কঠিন একটি সময়ের মধ্য দিয়ে যাওয়ার সময় ভাগ্যচক্রে তিনি সিনেমায় চলে আসেন।
আলফানিওন স্টুডিওজকে দেওয়া সাক্ষাৎকারে স্নেহা বলেন, আমি তখন মাত্র দশম শ্রেণি পাশ করে কলেজে ভর্তি হয়েছি। ওই সময় সালমান খানের বোন অর্পিতা খানের বন্ধুরা আমাকে
প্রথম নোটিশ করে। যখন সিনেমার প্রস্তাব আসে, ব্যক্তিগতভাবে আমি খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমার মা তখন ক্যানসারের চিকিৎসাধীন ছিলেন। তিনি আরও বলেন, আমাদের বাড়ির পরিবেশ তখন বেশ বিষাদময় ছিল। পরিবারের সবার মন ভালো করতেই আমি ‘লাকি’ সিনেমায় অভিনয় করতে রাজি হই। আমার মা ভ্রমণ করতে ভালোবাসতেন, আর সিনেমার শুটিং ছিল দেশের বাইরে। তাই অফারটি লুফে নিই। আমি অভিনয়ে আগ্রহী ছিলাম কি ছিলাম না, তার চেয়ে বড় কথা এই একটি সিদ্ধান্ত আমার জীবনের অনেক কিছু বদলে দিয়েছিল। ২০০৫ সালে যখন সিনেমাটি মুক্তি পায়, স্নেহার বয়স ছিল মাত্র ১৭ বছর, আর সালমান খানের বয়স ছিল ৩৯। ৩৮ বছর বয়সি এই অভিনেত্রী স্বীকার করেন,
রাতারাতি পাওয়া এই তারকাখ্যাতি তার জীবনে এক ধরনের টানাপোড়েন তৈরি করেছিল। স্নেহা বলেন, এই খ্যাতি আমার স্বাধীনতা, আমার কলেজ জীবন কেড়ে নিয়েছিল। আমি আমার কৈশোর বা ২০-এর কোঠার সোনালী দিনগুলো উপভোগ করতে পারিনি। ১৬ বছর বয়স থেকে এক রাতেই আমি প্রাপ্তবয়স্কদের দুনিয়ায় ঢুকে পড়েছিলাম। এটা একটা বড় আপস ছিল। তখন না বুঝলেও, এখন বুঝি। তবে সালমান খান আমার খুব ভালো দেখভাল করেছিলেন। সাক্ষাৎকারে স্বাভাবিকভাবেই উঠে আসে ঐশ্বরিয়া রায়ের সঙ্গে তার চেহারার মিলের প্রসঙ্গটি। ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমার পর সালমান খানের সঙ্গে ঐশ্বরিয়ার বহুল আলোচিত বিচ্ছেদের কারণেই মূলত স্নেহার এ আগমনকে ভিন্ন চোখে দেখেছিল দর্শক ও মিডিয়া। তবে এ তুলনা নিয়ে
কখনোই মাথা ঘামাননি স্নেহা। তিনি বলেন, ঐশ্বরিয়া রায় যখন মিস ওয়ার্ল্ড হয়েছিলেন, তখন থেকেই আশেপাশের মানুষ বলত যে আমাকে দেখতে নাকি তার মতো লাগে। পরে পিআর (জনসংযোগ) কৌশলও সেভাবে কাজ করেছে। আর যেহেতু আমি সালমান খানের বিপরীতে অভিষেক করেছি, তাই মানুষ সহজেই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিয়েছে। কিন্তু এসব আমাকে কখনো প্রভাবিত করেনি। এসব বোঝার জন্য তখন আমি অনেক ছোট ছিলাম। বলিউডের পর দক্ষিণী সিনেমাতেও কাজ করেছেন স্নেহা। এখন তিনি আবারও হিন্দি সিনেমায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন। স্নেহা বলেন, আমি এ ইন্ডাস্ট্রির ভালো মানুষদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে চাই। একজন অভিনেত্রী হিসেবে আমি নিজেকে কোন উচ্চতায় দেখতে চাই, তা নিয়ে এখন আমার
স্পষ্ট ধারণা আছে।