শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ October, ২০২৬

আরও খবর

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকে মৌ

এবার সেলিব্রেটিদের নিয়ে ‘হ্যালো সুপারস্টারস’

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ October, ২০২৬ |
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তিন সন্দেহভাজনকে রাজস্থানের কোটা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল ক্লাব থেকে অভিনেতা বের হওয়ার সময় রোববার রাতে এ হামলার ঘটনা ঘটে। পুলিশের দাবি, হামলার পর অভিযুক্তরা প্রথমে মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্ট রেলওয়ে স্টেশনের কাছে মোটরসাইকেলটি ফেলে ট্রেনে ওঠেন। তাদের পরিকল্পনা ছিল দিল্লি হয়ে নেপালে পালিয়ে যাওয়া। পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, হামলা চালানোর জন্য তিন অভিযুক্তকে অগ্রিম মোট ৫০ হাজার রুপি দেওয়া হয়েছিল। গুলিবর্ষণে তাদের প্রত্যেকের ভূমিকা কী ছিল এবং তিনজনই সরাসরি হামলায় অংশ নিয়েছিলেন কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। ঘটনার সময় ৩৬ বছর বয়সি টাইগার শ্রফ

গাড়ির সামনের আসনে বসে ভক্তদের দিকে হাত নাড়ছিলেন। গাড়ির জানালা বন্ধ থাকলেও বাইরে থেকে তাকে দেখা যাচ্ছিল। এ সময় এক ব্যক্তি দুই হাতে বন্দুক ধরে গাড়ি লক্ষ্য করে গুলি চালান। ভিডিওতে পাশ থেকে আরেক ব্যক্তিকেও গুলি ছুড়তে দেখা যায়। ঘটনাস্থলের কাছে একটি মোটরসাইকেল নিয়ে তৃতীয় ব্যক্তি অপেক্ষা করছিলেন। পরে তিনজনই ওই মোটরসাইকেলে করে পালিয়ে যান বলে ভিডিওতে দেখা গেছে। পুলিশের ধারণা, হামলাকারীরা আন্ধেরি ওয়েস্ট রেলওয়ে স্টেশনের কাছে মোটরসাইকেলটি ফেলে বোরিভলির দিকে যাওয়ার ট্রেনে ওঠেন। পরে তারা পুনে-জয়পুর এক্সপ্রেসে করে দিল্লির উদ্দেশে রওনা হন। কোটা পুলিশের সুপারিনটেনডেন্ট তেজস্বিনী গৌতম সাংবাদিকদের বলেন, সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ এ বিষয়ে তথ্য পায়। এরপর স্টেশনের প্রবেশ

ও বের হওয়ার পথ, প্ল্যাটফর্মসহ বিভিন্ন স্থানে নজরদারি বাড়ানো হয়। তথ্য পাওয়ার মাত্র ১৫ মিনিটের মধ্যে কোটা সিটি পুলিশের দল ট্রেনটিতে তল্লাশি চালিয়ে তিন সন্দেহভাজনকে আটক করে। তিনি বলেন, “ট্রেনটি ছিল পুনে-জয়পুর এক্সপ্রেস। মুম্বাই পুলিশের সদস্যরা এখানে এসেছেন। আমরা আটক ব্যক্তিদের তাদের কাছে হস্তান্তর করব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের একজন র্যাপিডো চালক। অন্য দুজনের একজন অপ্রাপ্তবয়স্ক এবং অপরজন রেহান। তারা হরিয়ানার সোনিপতে শ্রমিক হিসেবে কাজ করেন। তাদের পরিকল্পনা ছিল এই ট্রেনে দিল্লি যাওয়া এবং সেখান থেকে নেপালে পালিয়ে যাওয়া।” আটক তিনজনের পরিচয়ও জানিয়েছেন তেজস্বিনী গৌতম। তারা হলেন হরিয়ানার সোনিপতের রেহান, যার ডাকনাম সুক্কা; বিহারের বেগুসরাইয়ের হৃতিক কুরমি, যার ডাকনাম রোশন এবং

যিনি গত কয়েক বছর ধরে মহারাষ্ট্রের মুম্বাইয়ে বসবাস করছিলেন; আর একজন অপ্রাপ্তবয়স্ক। তাদের মুম্বাই পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। পুলিশ সূত্র জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে সিগন্যাল ও টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে নিয়মিত বার্তা আদান-প্রদান এবং নিজেদের অবস্থান জানানো হচ্ছিল। তবে আটকের সময় তারা ট্রেনের সাধারণ কামরায় ভ্রমণ করলেও এখনো গুলি চালানোর অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। টাইগার শ্রফ আশির দশকের জনপ্রিয় অভিনেতা জ্যাকি শ্রফের ছেলে। হামলায় তিনি গুরুতর আহত না হলেও তার গাড়ির চালক এবং একটি অটোরিকশার চালক আহত হন বলে পুলিশ জানিয়েছে। তবে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে দাবি করেন, বারুদের গুঁড়া ও কাচের টুকরার আঘাতে অভিনেতার বাঁ হাতে চোট লেগেছে। রোববার

গভীর রাতে টাইগার শ্রফের সঙ্গে দেখা করার পর একনাথ শিন্ডে বলেন, “গুলির জবাব গুলি দিয়েই দেওয়া হবে।” মুম্বাইয়ে গ্যাং-সংঘাত কোনোভাবেই বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে লরেন্স বিষ্ণোই গ্যাং হামলার দায় স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে। তবে পোস্টটির সত্যতা এখনো যাচাই করেনি পুলিশ। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিরক্ষা খাতের প্রযুক্তিপ্রতিষ্ঠান ডুবোটেকের নতুন চেয়ারম্যান সাফিউস সামি দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দলে নতুন মুখ মাহফিজুল রবিন ১০ নভেম্বরের ধর্মঘটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সমর্থন, উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অগ্রণী ব্যাংকে জমা রাখা ৩০ কোটি টাকা উধাও বিশ্লেষণ || নিজ দেশে ফেরার অধিকার: শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নে আইন ও নজির কী বলে? চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে পিটিয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা সার পায় না কৃষক, মিয়ানমারে পাচার হচ্ছে দেদারসে: চক্রে যুক্ত বিএনপি-ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩ ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে সিরিজ হারল বাংলাদেশ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইর হত্যা মামলা করে বাদী লাপাত্তা, চেনে না ভুক্তভোগীর পরিবারও! মহাসমাবেশে যাওয়ার পথে গ্রাম পুলিশ প্রধানের মৃত্যু ডিসেম্বর নিয়ে মন্তব্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নেই: উপদেষ্টা তিতুমীর প্রথম ধাপে হাজারের বেশি ইউপিতে ভোটের প্রস্তুতি ইসি’র ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেয়ে আইজেনকটের আহ্বান ইহুদিবিদ্বেষ থাকলে জার্মানি ছাড়ার আহ্বান চ্যান্সেলর মের্ৎসের ভোটার তালিকা নিয়ে বিতর্ক: পদত্যাগ করলেন আরও এক বিচারপতি উজিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা বায়জিদ হোসেনের গোপন ভিডিও অভিযোগে জেলহাজতে বিদেশি আইনজীবী পর্যবেক্ষক হিসেবে আনতে পারবেন সালমান এফ রহমান ভূমি নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার সুপারিশ অগ্রণী ব্যাংকে ৩১৫ গ্রাহকের হিসাবের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না