মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ November, ২০২৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ November, ২০২৬ |
মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আসন্ন বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ৭ ও ৮ ডিসেম্বর তাঁর ঢাকা সফর করার কথা ছিল। শনিবার সন্ধ্যায় সরকারের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞাপন কুয়ালামপুর থেকে কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরটি স্থগিত করতে মালয়েশিয়া গত শুক্রবার বাংলাদেশের কাছে কূটনৈতিক পত্র পাঠায়। চিঠিতে জানানো হয়, মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সফরের নতুন দিনক্ষণের বিষয়ে বাংলাদেশকে পরে জানাবে। গত ২২ নভেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল। প্রজ্ঞাপনে আনোয়ার ইব্রাহিমকে বাংলাদেশ সফরকালে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছিল। সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে অভিবাসী শ্রমিক নিয়োগ

ও কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনার কথা ছিল। এছাড়া মালয়েশিয়ার জোট সরকারের অন্যতম শরিক দল ডিএপি মতপার্থক্যের কারণে সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে, যার ফলে আনোয়ার ইব্রাহিমের জোট সরকার রাজনৈতিক সংকটে পড়েছে। আনোয়ার ইব্রাহীমের আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গত জুন মাসে মালয়েশিয়া সফর করেন। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তারেক রহমানের প্রথম সরকারি বিদেশ সফর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলিতে যুবক নিহত কোচের বকুনিতে এক সপ্তাহ কথা বলেননি বাবর আজম তিন বিশ্বকাপ খেলা নাকাতা এখন জাপানি পানীয় ব্যবসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত কোস্টারিকায় প্রবেশে বাধা, বিমানবন্দরেই ডক্টরেট নিলেন জাতিসংঘের বিশেষ দূত ইরানের নজরদারি ড্রোন ভূপাতিত, হরমুজ বন্ধের হুমকি রাজধানীতে দুই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা গ্রেপ্তার দেশের বাজারে এল ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল আওয়ামী লীগের স্লোগান দিলে সাত বছরের কারাদণ্ডের দাবি খোমেনী এহসানের জামায়াত ছাড়ার ইঙ্গিত দিলেন কুষ্টিয়ার এমপি আমির হামজা ইসির সংলাপ নিয়ে জামায়াত ও এনসিপির ভিন্ন অবস্থান শেখ হাসিনার রক্তের নেশা এখনো যায়নি: রিজভী সিলেটে বিএনপির সাবেক এমপির বাড়িতে পেট্রলবোমা হামলা সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জিডি হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ ব্যালন ডি’অরে মেসি ও রোনালদোর ভোটে জায়গা পেলেন দুই তারকা হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন তারেক ও শফিকের সরকারকে হুঁশিয়ার করে বলেছেন ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান