ইসির সংলাপ নিয়ে জামায়াত ও এনসিপির ভিন্ন অবস্থান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ November, ২০২৬

ইসির সংলাপ নিয়ে জামায়াত ও এনসিপির ভিন্ন অবস্থান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ November, ২০২৬ |
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ধারণা, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁদের দলের আলাদা মতবিনিময়ের বিষয়টিকে ভালোভাবে নেয়নি জামায়াতে ইসলামী। ১১-দলীয় ঐক্যের বৃহত্তম দল জামায়াত চেয়েছিল, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে জোটগতভাবে বসবে। এখন নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ নিয়েও জামায়াত ও এনসিপির অবস্থানে কার্যত ভিন্নতা তৈরি হয়েছে। বিজ্ঞাপন নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে সংলাপের জন্য চিঠি পাঠিয়েছে। সংলাপের প্রথম দিন রোববার ১১-দলীয় ঐক্যের তিনটি দল—জামায়াত, এলডিপি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনকে আমন্ত্রণ জানানো হয়েছে। অন্য দলগুলোকে পরের দুই দিনে ডাকা হয়েছে। এনসিপি ও আমার বাংলাদেশ পার্টিকে (এবি পার্টি) আগামী ১ ডিসেম্বর সংলাপের আমন্ত্রণ জানানো হয়েছে। জামায়াতসহ ১১-দলীয় ঐক্যের বেশির ভাগ দলই চায় ইসির সঙ্গে সংলাপ জোটগতভাবে হোক।

তবে এনসিপি এককভাবেই সংলাপে অংশ নিতে আগ্রহী। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা মতবিনিময়ের পর এনসিপির এমন একক অবস্থানের বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এই পরিস্থিতির মধ্যে শুক্রবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ইসির সংলাপে জোটবদ্ধভাবে না কি একা অংশ নেওয়া হবে, সেটিই ছিল আলোচনার মূল বিষয়। বৈঠকে এনসিপি ও এবি পার্টি ছাড়া অন্য দলগুলো জোটগতভাবে সংলাপে যাওয়ার পক্ষে মত দেয়। বৈঠকে এনসিপির প্রতিনিধি হিসেবে দলের রাজনৈতিক পর্ষদের অন্যতম সদস্য আরিফুল ইসলাম আদীব উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন আলাদাভাবে দলগুলোকে সংলাপে ডেকেছে। কিন্তু ১১-দলীয় ঐক্যের অধিকাংশ দল জোটগতভাবে সংলাপে যাওয়ার পক্ষে। জামায়াতসহ অন্য দলগুলোর পক্ষ

থেকে এরই মধ্যে নির্বাচন কমিশনকে জোটগতভাবে সংলাপ করার আহ্বান মৌখিকভাবে জানানো হয়েছে। কিন্তু এখন সাপ্তাহিক ছুটি থাকায় কোনো উত্তর পাওয়া যায়নি। এনসিপির পক্ষ থেকে আমি বলেছি, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে দলীয় অবস্থান জানানো হবে।’ বিজ্ঞাপন এনসিপির ভিন্ন অবস্থান নিয়ে দলটির নীতিনির্ধারণী পর্যায়ের চারজন নেতার সঙ্গে কথা হয়। তাঁদের মধ্যে দুজন জানান, ২৩ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপি নেতাদের মতবিনিময়ের বিষয়টিকে জামায়াত ভালোভাবে নেয়নি। জামায়াতের পক্ষ থেকে সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ করে সেই অসন্তোষের কথা জানানো হয়েছে, যদিও প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত বৈঠক করেছেন। এনসিপির একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত বৃহস্পতিবার জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে

জোটগতভাবে ইসির সংলাপে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এরপর শুক্রবার আবার একই বিষয়ে ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক ডাকা হলো। অর্থাৎ একটি বিষয়ে আগে সিদ্ধান্ত নিয়ে এরপর জোটের বৈঠক ডাকা হয়েছে। জোটের মধ্যে জামায়াত বড় দল হওয়ায় তাদের মধ্যে নিজেদের সিদ্ধান্ত সবার ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গত বুধবার সাংবাদিকদের বলেন, ‘কোনো দল স্বাধীনভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যেতে চাইলে সেখানে বাধা দেওয়ার কিছু নেই। গণতান্ত্রিক রাজনীতিতে প্রত্যেক দলেরই কিছু স্বাধীনতা রয়েছে। সেই স্বাধীনতা থেকেই তারা বৈঠকে যাচ্ছেন এবং এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে জোটের সিদ্ধান্ত হলো, আমন্ত্রণ জানানো হলে আমরা জোটের মধ্যে আলোচনা

করে জোটবদ্ধভাবে বৈঠকে যাব।’ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার জানান, মতবিনিময়ের বিষয়ে জামায়াতের সঙ্গে সরকারের যোগাযোগ থাকলেও দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। এনসিপি কীভাবে সংলাপে অংশ নেবে জানতে চাইলে দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে যেহেতু আমরা এককভাবে অংশ নেব এবং নির্বাচন কমিশন যেহেতু নিবন্ধিত দল হিসেবে সংলাপে আমাদের আমন্ত্রণও জানিয়েছে এককভাবে—এসব কারণে এনসিপির অনেকেই এককভাবে ইসির সংলাপে যাওয়ার পক্ষে। এ বিষয়ে শিগগিরই দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগের স্লোগান দিলে সাত বছরের কারাদণ্ডের দাবি খোমেনী এহসানের জামায়াত ছাড়ার ইঙ্গিত দিলেন কুষ্টিয়ার এমপি আমির হামজা ইসির সংলাপ নিয়ে জামায়াত ও এনসিপির ভিন্ন অবস্থান শেখ হাসিনার রক্তের নেশা এখনো যায়নি: রিজভী সিলেটে বিএনপির সাবেক এমপির বাড়িতে পেট্রলবোমা হামলা সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জিডি হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ ব্যালন ডি’অরে মেসি ও রোনালদোর ভোটে জায়গা পেলেন দুই তারকা হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন তারেক ও শফিকের সরকারকে হুঁশিয়ার করে বলেছেন ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াতসহ ৩ জন কারাগারে তেজগাঁওয়ে কল রেকর্ড ও ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তার