ইরানের নজরদারি ড্রোন ভূপাতিত, হরমুজ বন্ধের হুমকি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ November, ২০২৬

ইরানের নজরদারি ড্রোন ভূপাতিত, হরমুজ বন্ধের হুমকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ November, ২০২৬ |
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। শনিবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি জানিয়েছেন, শত্রুপক্ষ হামলা চালালে ইরান কালক্ষেপণ ছাড়াই তার জবাব দেবে। বিজ্ঞাপন মেজর জেনারেল আমির হাতামি আরও দাবি করেন, ওমান উপসাগর ও হরমুজ প্রণালিতে ইরানের নৌবাহিনী ও সশস্ত্র বাহিনী যৌথভাবে যুক্তরাষ্ট্রকে বারবার পরাজিত করেছে। তেহরানের দেওয়া শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত এই সমুদ্রপথটি বন্ধ রাখার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে হরমুজ প্রণালির পূর্ব অংশে একটি তেলের ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী। দেশটির মেহর বার্তা সংস্থার তথ্যানুযায়ী, তিনটি তেলবাহী ট্যাংকার নিয়ম

ভঙ্গ করে ইরানের ঘোষিত ‘নিষিদ্ধ এলাকায়’ প্রবেশ করলে এই বিপত্তি ঘটে। ইরানের নৌবাহিনী জানায়, ওই তিনটি ট্যাংকারের মধ্যে একটি নৌ-মাইনের সঙ্গে ধাক্কা খেলে তাতে আগুন ধরে যায়। দুর্ঘটনার পর বাকি দুটি ট্যাংকার নিজেদের পথ পরিবর্তন করে পারস্য উপসাগরের দিকে ফিরে গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলিতে যুবক নিহত কোচের বকুনিতে এক সপ্তাহ কথা বলেননি বাবর আজম তিন বিশ্বকাপ খেলা নাকাতা এখন জাপানি পানীয় ব্যবসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত কোস্টারিকায় প্রবেশে বাধা, বিমানবন্দরেই ডক্টরেট নিলেন জাতিসংঘের বিশেষ দূত ইরানের নজরদারি ড্রোন ভূপাতিত, হরমুজ বন্ধের হুমকি রাজধানীতে দুই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা গ্রেপ্তার দেশের বাজারে এল ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল আওয়ামী লীগের স্লোগান দিলে সাত বছরের কারাদণ্ডের দাবি খোমেনী এহসানের জামায়াত ছাড়ার ইঙ্গিত দিলেন কুষ্টিয়ার এমপি আমির হামজা ইসির সংলাপ নিয়ে জামায়াত ও এনসিপির ভিন্ন অবস্থান শেখ হাসিনার রক্তের নেশা এখনো যায়নি: রিজভী সিলেটে বিএনপির সাবেক এমপির বাড়িতে পেট্রলবোমা হামলা সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জিডি হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ ব্যালন ডি’অরে মেসি ও রোনালদোর ভোটে জায়গা পেলেন দুই তারকা হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন তারেক ও শফিকের সরকারকে হুঁশিয়ার করে বলেছেন ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান