মোরগ পোলাও খাইয়ে স্বর্ণের দোকান চুরির ঘটনায় তিনজনের রিমান্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ November, ২০২৬

মোরগ পোলাও খাইয়ে স্বর্ণের দোকান চুরির ঘটনায় তিনজনের রিমান্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ November, ২০২৬ |
রাজধানীর ধানমন্ডির পূরবী জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেপ্তার তিন সন্দেহভাজন আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন মামলার শুনানি শেষে এই আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শরীফ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞাপন মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। গ্রেপ্তার হওয়া তিন আসামি হলেন গোলাম সরোয়ার (৫৮), মো. আমিনুর রহমান (৫৭) ও রিজওয়ানুল ইসলাম লাহিন (২৮)। গত শুক্রবার দিবাগত রাতে ধানমন্ডির আনাম র‍্যাংগস প্লাজা বিপণিবিতানে অবস্থিত পূরবী জুয়েলার্সে এই চুরির ঘটনা ঘটে। পূরবী জুয়েলার্সের বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ জানান, বিপণিবিতানের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাওয়ে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে

এই চুরির ঘটনা ঘটানো হয়। এরপর চোরেরা শোরুমের চেম্বারে থাকা ২৩ হাজার ২০০ গ্রাম স্বর্ণ ও হীরার গয়না নিয়ে যায়, যার আনুমানিক মূল্য ৩৮ কোটি টাকা। এছাড়া শোরুমের ড্রয়ার থেকে নগদ ১০ লাখ টাকাও চুরি করা হয়েছে। ঘটনার পর পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ধানমন্ডি মডেল থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করছেন ধানমন্ডি মডেল থানার পরিদর্শক মো. আমিনুল হক। তদন্ত কর্মকর্তার ভাষ্যমতে, তথ্যপ্রযুক্তিসহ বিশ্বস্ত সূত্রের সহায়তায় অভিযান চালিয়ে গতকাল শনিবার দিবাগত রাতে ধানমন্ডি এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। চুরির প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং গয়না ও অর্থ উদ্ধারের জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল বলে জানানো

হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার মোরগ পোলাও খাইয়ে স্বর্ণের দোকান চুরির ঘটনায় তিনজনের রিমান্ড পাঞ্জাবির নকশা থেকে ৩৫০ নারীর কর্মসংস্থান: জামালপুরের হেনার গল্প সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ হঠাৎ আলোচনায় তরুণ অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলিতে যুবক নিহত কোচের বকুনিতে এক সপ্তাহ কথা বলেননি বাবর আজম তিন বিশ্বকাপ খেলা নাকাতা এখন জাপানি পানীয় ব্যবসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত কোস্টারিকায় প্রবেশে বাধা, বিমানবন্দরেই ডক্টরেট নিলেন জাতিসংঘের বিশেষ দূত ইরানের নজরদারি ড্রোন ভূপাতিত, হরমুজ বন্ধের হুমকি রাজধানীতে দুই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা গ্রেপ্তার দেশের বাজারে এল ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল আওয়ামী লীগের স্লোগান দিলে সাত বছরের কারাদণ্ডের দাবি খোমেনী এহসানের জামায়াত ছাড়ার ইঙ্গিত দিলেন কুষ্টিয়ার এমপি আমির হামজা ইসির সংলাপ নিয়ে জামায়াত ও এনসিপির ভিন্ন অবস্থান শেখ হাসিনার রক্তের নেশা এখনো যায়নি: রিজভী সিলেটে বিএনপির সাবেক এমপির বাড়িতে পেট্রলবোমা হামলা সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জিডি হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ