ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হঠাৎ আলোচনায় তরুণ অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি
নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলিতে যুবক নিহত
সিলেটে বিএনপির সাবেক এমপির বাড়িতে পেট্রলবোমা হামলা
সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জিডি
হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ
৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান
নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর
সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের ধরগাঁও গ্রামে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। হাবিবুর রহমান সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সাবেক এমপি।
বিজ্ঞাপন
হাবিবুর রহমানের স্বজনদের অভিযোগ, সন্ধ্যা ছয়টার দিকে ১৫০ থেকে ২০০ জন ব্যক্তি বাড়িতে এসে ড্রয়িং রুম ভাঙচুর করেন এবং বাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের ধাওয়া করলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের সময় মাটিতে পড়ে থাকা কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে হাবিবুর রহমান পলাতক রয়েছেন। বর্তমানে বাড়িতে তত্ত্বাবধায়ক ও
স্বজনেরা বসবাস করেন। ঘটনার একাধিক ভিডিও চিত্রে বাড়ির উঠানে চেয়ারে আগুন জ্বলতে এবং রাস্তার ওপর মোটরসাইকেলে অগ্নিসংযোগের দৃশ্য দেখা গেছে। স্থানীয় একাধিক সূত্র দাবি করছে, শনিবার ভোরে সিলেট-৩ আসনের বর্তমান সংসদ সদস্য এম এ মালিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনার জের ধরে এই অগ্নিসংযোগ হতে পারে। তবে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন জানিয়েছেন, এম এ মালিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে হামলা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটলেও সাবেক এমপি হাবিবুর রহমানের বাড়িতে আগুন দেওয়ার কোনো ঘটনা ঘটেনি।