ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার
মোরগ পোলাও খাইয়ে স্বর্ণের দোকান চুরির ঘটনায় তিনজনের রিমান্ড
রাজধানীতে দুই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা গ্রেপ্তার
টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা
রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন
শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াতসহ ৩ জন কারাগারে
তেজগাঁওয়ে কল রেকর্ড ও ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তার
ধানমন্ডির জুয়েলার্সে ৩৮ কোটি টাকার সোনা চুরি
রাজধানীর ধানমন্ডির পূরবী জুয়েলার্সে শুক্রবার দিবাগত রাতে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। জুয়েলার্সের মালিক অমিত ঘোষ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেছেন। মামলায় চুরি হওয়া সোনার বাজারমূল্য ৩৮ কোটি টাকা উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
জুয়েলার্সের বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ জানান, চোর চক্রটি নিরাপত্তাকর্মীদের মোরগ-পোলাওয়ে চেতনানাশক খাইয়ে অচেতন করে এই চুরি সম্পন্ন করেছে। জোবায়ের আহমেদ বলেন, ‘২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের নিজস্ব দুজন নিরাপত্তাকর্মীকে অচেতন করে স্বর্ণ চুরির চেষ্টা চালানো হয়েছিল। তখন মার্কেট নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত দুজন কর্মী কারও বিয়ে হয়েছে জানিয়ে আমাদের নিজস্ব দুই নিরাপত্তাকর্মীকে মিষ্টি খাইয়েছিল। মিষ্টি খাওয়ার কিছুক্ষণ পরই একজন নিরাপত্তাকর্মী পুরোপুরি অচেতন হয়ে পড়েন। অন্যজন অসুস্থবোধ করলেও পুরোপুরি অচেতন
হওয়ার আগেই কৌশলে শোরুমের ব্যবস্থাপককে বিষয়টি জানাতে পেরেছিলেন।’ জোবায়ের আরও বলেন, ওই সময় শোরুমের ব্যবস্থাপক তাৎক্ষণিকভাবে মালিককে বিষয়টি জানিয়েছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে চোর চক্রের সদস্যরা ভারী যন্ত্রপাতি ফেলে পালিয়ে যায়। ওই ঘটনার পর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এবার শুক্রবার রাতে শোরুমে পাওয়া চুরির যন্ত্রপাতির সঙ্গে ২০২৪ সালে ফেলে যাওয়া যন্ত্রপাতির হুবহু মিল রয়েছে বলে তিনি দাবি করেন। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, সন্দেহভাজন ছয় নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ওসি বলেন, জিজ্ঞাসাবাদে তাদের কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যাচ্ছে। আরও জিজ্ঞাসাবাদের পর তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ২০২৪ সালের জিডির বিষয়ে ওসি জানান,
মালিকপক্ষ তাদের বিষয়টি জানায়নি, তবে এটি খতিয়ে দেখা হবে।