ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
এবার সেলিব্রেটিদের নিয়ে ‘হ্যালো সুপারস্টারস’
ব্যাংক হিসাব তলবের প্রতিক্রিয়া জানালেন সালমান মুক্তাদির
দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা
আজ সিঙ্গেল ডে, নিজের সাথে ভালোবাসাবাসির দিন
অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্ক আত্মজীবনীতে লিখে বিপাকে নওয়াজ
কোরীয় গল্পের বাংলা সংস্করণে কোয়েল মল্লিক
‘কখনও ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে’
‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকে মৌ
ছোটপর্দার নন্দিত মডেল-অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ নতুন একটি নাটকে অভিনয় করেছেন। গল্প ও চরিত্রের বৈচিত্র্যের কারণেই তিনি কাজটি করতে আগ্রহী হন বলে জানিয়েছেন। তিনি বলেন, সবসময় চেষ্টা থাকে ভালো গল্পে কাজ করার এবং ভিন্নধর্মী চরিত্রে নিজেকে উপস্থাপন করার। এ নাটকের ক্ষেত্রেও তেমনটি ঘটেছে। নাটকটি প্রচারে এলেই বোঝা যাবে দর্শকদের কতটা ভালো লেগেছে। তবে কাজটি নিয়ে তিনি বেশ আশাবাদী।
কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অরুণ। সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। চ্যানেল আইয়ের ২৮ বছরে পদার্পণ উপলক্ষে নির্মিত ‘শঙ্খ সকাল প্রকৃতি ' নাটকটি খুব শিগগির দেখা হবে।
'শঙ্খ সকাল প্রকৃতি' নাটকটি প্রসঙ্গে
সাদিয়া ইসলাম মৌ বলেন, গল্প ও চরিত্রের বৈচিত্র্য রয়েছে। এতে নতুনত্ব রয়েছে বলেই কাজটি করতে আগ্রহী হয়েছি। সবসময় চেষ্টা থাকে ভালো কিছু করার। ভালো গল্পে কাজ করার এবং বৈচিত্র্যময় ভিন্নধর্মী চরিত্রে নিজেকে উপস্থাপন করার। এ নাটকের ক্ষেত্রেও তেমনটি ঘটেছে। নাটকটি প্রচারে এলেই বোঝা যাবে দর্শকের কতটা ভালো লেগেছে, তবে কাজটি নিয়ে তিনি বেশ আশাবাদী। এ নাটকটিতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম ও গোলাম কিবরিয়া তানভীর। এ ছাড়া বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন ফারজানা চুমকি। গল্পে নৈতিক মূল্যবোধ ও পারিবারিক আবহ ফুটে উঠেছে বলে জানিয়েছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। এদিকে নাটকটি প্রসঙ্গে গোলাম কিবরিয়া তানভীর বলেন, ছোটবেলা থেকে যার অভিনয় দেখে
বড় হয়েছেন, সেই সাদিয়া ইসলাম মৌয়ের বিপরীতে অভিনয় করা তার জন্য দারুণ এক অভিজ্ঞতা। আহসান হাবিব নাসিম বলেন, নির্মাতা অরুণ চৌধুরীর রুচিশীল নির্মাণে আগেও কাজ করেছেন তিনি। তবে এ নাটকের গল্পটিতে সুন্দর একটি নৈতিক বার্তা রয়েছে।