পাকিস্তানে ক্ষমতাসীন দলের নেতার বিরুদ্ধে অভিনেত্রীকে হয়রানির অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মে, ২০২৬

পাকিস্তানে ক্ষমতাসীন দলের নেতার বিরুদ্ধে অভিনেত্রীকে হয়রানির অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৬ |
জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী ও মডেল মোমিনা ইকবালের দায়ের করা অনলাইন হয়রানি, সাইবার বুলিং এবং জীবননাশের হুমকির অভিযোগে পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) সাকিব চাডারের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে দেশটির ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। অভিযুক্ত সাকিব চাডার ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) একজন আইনপ্রণেতা। এই মামলায় অভিযুক্তের স্ত্রী সামিরা খানকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। পাঞ্জাব এনসিসিআইএ-এর পরিচালক মুহাম্মদ আলী ওয়াসিম গণমাধ্যমকে জানিয়েছেন, মামলার তদন্ত সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনে এবং কোনো রাজনৈতিক চাপ ছাড়াই পরিচালিত হচ্ছে। আইনি বাধ্যবাধকতার কারণে শুরুতে অভিযুক্তের নাম প্রকাশ না করা হলেও, সম্প্রতি উভয় পক্ষের আইনজীবীদের প্রকাশ্য বক্তব্য এবং শুনানির পর বিস্তারিত তথ্য সামনে এসেছে। ঘটনার

সূত্রপাত ঘটে বুধবার (২০ মে), যখন অভিনেত্রী মোমিনা ইকবাল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি দীর্ঘ বিবৃতি প্রকাশ করেন। সেখানে তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব তাকে অনলাইনে হয়রানি ও হুমকি দিয়ে আসছেন। ইতোপূর্বে এফআইএ এবং এনসিসিআইএ-তে অভিযোগ করেও কোনো ফল না মেলায়, তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের কাছে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি ন্যায়বিচার এবং নিরপেক্ষ তদন্তের আবেদন জানান। অভিনেত্রীর এই আকুল আবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে মুখ্যমন্ত্রী কার্যালয় এবং পিএমএল-এন নেতৃত্ব বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়। এর পরপরই এনসিসিআইএ-এর পাঞ্জাব প্রধান মুহাম্মদ আলী ওয়াসিম মোমিনা ইকবাল এবং অভিযুক্ত এমপিএ উভয়কেই লাহোর কার্যালয়ে

হাজির হওয়ার জন্য আনুষ্ঠানিক সমন জারি করেন। বৃহস্পতিবার (২১ মে) উভয় পক্ষ নিজ নিজ আইনজীবীসহ তদন্তকারী সংস্থার সামনে উপস্থিত হন। মোমিনা ইকবালের আইনজীবীর পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, ২০২২ সাল থেকে ওই আইনপ্রণেতার সঙ্গে অভিনেত্রীর একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং এক পর্যায়ে তিনি মোমিনাকে বিয়ের প্রস্তাবও দেন। তবে পরবর্তীতে উক্ত এমপিএ বিবাহিত জানার পর মোমিনা সেই সম্পর্ক থেকে সরে আসেন। অভিযোগ অনুযায়ী, সম্প্রতি মোমিনা ইকবালের অন্যত্র বাগদান সম্পন্ন হওয়ার পর এবং বিয়ের প্রস্তুতি শুরু হলে হয়রানির মাত্রা চরম আকার ধারণ করে। এমপিএ সাকিব চাডার অভিনেত্রীর হবু স্বামীকে হুমকি দিতে শুরু করেন এবং তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলাও দায়ের করান বলে

অভিনেত্রীর আইনি দল দাবি করেছে। মোমিনা ইকবালের আইনজীবীরা সাইবার বুলিং এবং হুমকির যাবতীয় ডিজিটাল প্রমাণাদি (স্ক্রিনশট এবং কল রেকর্ড) তদন্তকারী সংস্থার কাছে হস্তান্তর করেছেন। এনসিসিআইএ জানিয়েছে, মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং সুষ্ঠু তদন্তের আশ্বাস দেওয়ায় মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী মোমিনা ইকবাল। সূত্র: ২৪নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার! সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুণ দিন: এক নজরে সব রেকর্ড চট্টগ্রামজুড়ে গ্যাসের তীব্র সংকট ও লোডশেডিং: যানচলাচল ও রান্নাঘর থেকে শিল্পকারখানায় হাহাকার এক্সপ্রেসওয়ে থেকে সিআরবি: চাঁদাবাজি, মারধর ও বাণিজ্যিক আধিপত্যের কবলে চট্টগ্রামের অর্থনীতি চট্টগ্রামে আধিপত্যের লড়াই: জমি দখল ও চাঁদাবাজির আড়ালে প্রাণহানির মিছিল ঢাকার বসুন্ধরা আবাসিক থেকে আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীকে আটক বাঘায় ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাশ করেনি রাজশাহীর ১৪ বিদ্যুৎ উপকেন্দ্রে নিরাপত্তা চেয়ে প্রশাসনে কাছে চিঠি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ ট্রাম্পকে ‘ভুয়া গোয়েন্দা তথ্য’ থেকে সতর্ক থাকতে বলল ইরান ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৮১৮ মামলা ব্রিকসের উন্নয়ন ব্যাংকে যোগ দিচ্ছে ইরান, কমবে ডলারনির্ভরতা?