আ.লীগের দুপক্ষের সংঘর্ষ দেখতে গিয়ে বিএনপির ৫ সমর্থক আহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪
     ৮:০৫ অপরাহ্ণ

আ.লীগের দুপক্ষের সংঘর্ষ দেখতে গিয়ে বিএনপির ৫ সমর্থক আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪ | ৮:০৫ 143 ভিউ
স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকায় আওয়ামী লীগের দুগ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দফায়-দফায় ককটেল বিস্ফোরণ করে দুপক্ষ। এ সংঘর্ষের ঘটনা দেখতে গিয়ে মো. সুজনসহ (২৮) বিএনপির ৫ সমর্থক ককটেল হামলায় আহত হয়। আহতদের ঢাকাসহ বিভিন্নস্থানে চিকিৎসা দেওয়া হয়। পরে বৃহস্পতিবার রাতে কালকিনি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ ৮টি ককটেল উদ্ধার করে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের সমর্থক আপাং কাজী ও মিরাজ সরদারের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। সেই দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার দুপুরে এনায়েত নগর ইউনিয়নের খালেকের হাট বাজারে দুপক্ষের মধ্যে

পালটাপালটি ককটেল হামলার ঘটনা ঘটে। দুই পক্ষের ওই হামলার ঘটনা দেখতে গিয়ে উপজেলার বিএনপির ৫ নেতাকর্মী ককটেল হামলায় আহত হয়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে কালকিনি থানার ওসি মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে এবং এসআই মশিউর রহমান নয়ন সঙ্গীয় ফোর্স নিয়ে সেনাবাহিনীর সহযোগিতায় কালাই সরদারের চর এলাকায় অভিযান পরিচালনা করে ৫টি রামদা জব্দ করে। এ সময় ৮টি ককটেল উদ্ধার করে তা নিষ্ক্রিয় করে দেয়। শুক্রবার সকালে ওই এলাকায় এনিয়ে থমথমে পরিবেশ বিরাজ করলে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিএনপির নেতাকর্মী জানান, আমরা সংঘর্ষের দৃশ্য দেখতে গিয়ে ককটেল হামলার শিকার হয়েছি। কালকিনি থানার ওসি মো.

হুমায়ুন কবির বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের নিয়মিত অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার অব্যাহত থাকবে। আওয়ামী লীগের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না! মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে—সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল রংপুরে আলু চাষ করে কৃষকের মাথায় হাত, কেজিপ্রতি ৫ টাকা বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা