‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ April, ২০২৬

‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ April, ২০২৬ |
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় মনোনয়ন যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়ন বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মনোনয়ন বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, তারা নিষিদ্ধঘোষিত সংগঠন বা ফ্যাসিস্টদের সহযোগী। গত রোববার (১২ এপ্রিল) ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এতে তারকা চিহ্ন দিয়ে উল্লেখ করা ছিল ‘নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন বা ফ্যাসিস্টদের সহযোগী নির্বাচনে অংশ নিতে পারবে না।’ তফসিল অনুযায়ী ১৩ এপ্রিলের মধ্যে প্রার্থীরা রিটার্নি কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেন। গতকাল বুধবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদের ১৬ জন প্রার্থীর মনোনয়ন

বাতিল করা হয়। আগামী ২৩ এপ্রিল এ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাতিল হওয়া প্রার্থীদের তালিকায় রয়েছেন সভাপতি পদে বদর উদ্দিন আহমেদ, সহসভাপতি পদে দিদারুল ইসলাম, এ কে এম কামাল হোসেন খান, মিজানুর রহমান তালুকদার এবং সাধারণ সম্পাদক পদে এমদাদুল হক। এর মধ্যে বদর উদ্দিন আহমেদ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং সাধারণ সম্পাদক পদের এমদাদুল হক ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক বলে নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তাদের অনেকেই আওয়ামী লীগ বা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা যায়। এ ব্যাপারে আইনজীবী বদর উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের মনোনয়ন বাতিল করার বিষয়টি গঠনতন্ত্র পরিপন্থী। এ ছাড়া যাদের

মনোনয়ন বাতিল হয়েছে, তাদের মধ্যে অনেকেই কোনো রাজনৈতিক দল বা দলের সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন। তাদের নামে ৫ আগস্টের পর কোনো মামলাও নেই।’ বদর উদ্দিন আরও বলেন, নির্বাচনের তফসিলে ‘নিষিদ্ধঘোষিত সংগঠন বা ফ্যাসিস্টের সহযোগী হলে নির্বাচনে অংশ নিতে পারবে না’ উল্লেখ করার নজির ময়মনসিংহ আইনজীবী সমিতির কোন নির্বাচনে আমরা দেখিনি। তিনি বলেন, মনোনয়ন বাতিলের কারণ জানতে চেয়ে রিটানিং কর্মকর্তার কাছে আজ (বৃহস্পতিবার) চিঠি দিয়েছি। তবে বিকেল পর্যন্ত চিঠির কোনো উত্তর পাইনি। এ বিষয়ে কথা বলতে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক ও নির্বাচনের রিটানিং কর্মকর্তা আইনজীবী আব্দুল রাবির মোবাইল ফোনে কল দেওয়া হলে তার সহযোগী ফোন ধরেন। পরে সহযোগীকে অনুরোধ করেও

তাকে পাওয়া যায়নি। আইনজীবী সমিতির সদস্যসচিব আইনজীবী প্রিন্সকে কল দেওয়া হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ময়মনসিংহ আইনজীবী সমিতির একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা যায়, সমিতির গঠনতন্ত্র অনুযায়ী প্রতিবছর ২৭ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। তবে গত ১২ জানুয়ারি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় নির্বাচন নির্ধারিত সময়ে হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ বাসা থেকে মব করে যুব মহিলা লীগ নেত্রী শারমিনকে আটক, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে উদ্বেগ ৬ মাসে অন্তত ১৮৭ শিশু যথেচ্ছ গ্রেপ্তার, ১২৭ জন সন্ত্রাসবিরোধী আইনে: মানবাধিকার সংস্থা জেএমবিএফের উদ্বেগ বিদায়ী ম্যাচে প্রস্তুত মেসি সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর প্রয়াণে ছাত্রলীগের গভীর শোক ও শ্রদ্ধাজ্ঞাপন “তৃতীয় বিশ্বের নরক” থেকে অভিবাসন নিষিদ্ধের বিল নিয়ে ন্যান্সি মেইস: ভাষা ও নীতি দুটোই বিতর্কের কেন্দ্রে, মার্কিন জনমত বাড়ছে বিশ্ব শিক্ষক দিবসে মব ও নিপীড়নের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান বাংলাদেশ ছাত্রলীগের পুঞ্জীভূত লোকসানে ২২ ব্যাংক, ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি “ভাত দে কাপড় দে, নইলে গদি ছাইড়া দে”- স্লোগানে প্রকম্পিত প্রেসক্লাব এলাকা চট্টগ্রাম বন্দরের এনসিটির পর এবার সিসিটিও তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির ‘তৈলাক্ত’ পোস্ট: ‘আমিনুল স্যারকে আবারও আহ্বায়ক চাই’ এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’ ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?