খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ November, ২০২৬

খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ November, ২০২৬ |

রাজধানীর খিলক্ষেতে ১২ বছর বয়সী বিশেষ চাহিদাসম্পন্ন এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম মো. ইমামুল হোসেন বাপ্পী (৩১), যিনি স্থানীয় ছাত্রদলের একটি কমিটির সাবেক নেতা বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার শিশুটির বাবা বাদী হয়ে খিলক্ষেত থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।

বিজ্ঞাপন

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৮ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে খিলক্ষেতের একটি ভাড়া বাসায় ঘটনাটি ঘটে। ওই বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকেন শিশুটির বাবা। অভিযুক্ত বাপ্পী ওই বাসাতেই পাশের কক্ষের ভাড়াটিয়া হিসেবে থাকতেন।


class="">অভিযোগে বলা হয়, ঘটনার সময় শিশুটির মা-বাবা বাসায় ছিলেন না। সেই সুযোগ কাজে লাগিয়ে বাপ্পী চকলেট ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেন। মা বাসায় ফিরে মেয়েকে অসুস্থ অবস্থায় দেখতে পান এবং ঘটনার কথা শুনে শিশুটিকে নিয়ে চিকিৎসকের কাছে যান। চিকিৎসকের পরামর্শে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) শনিবার সন্ধ্যায় জানান, অভিযুক্ত বাপ্পীকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁর অবস্থান শনাক্তে পুলিশ কাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা রায় লেখায় এআই ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রধান বিচারপতির ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ ২১ জেলায় নাশকতা ও প্রাণহানি: সরকার কি নিয়ন্ত্রণ হারাচ্ছে? রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা