ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি
একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি
ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি
বাঘায় ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাশ করেনি
একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ক্লাস ১২ নভেম্বর
তিন ধাক্কায় নাজুক এসএসসির ফল
আন্দোলন-বিপ্লবে পড়াশোনায় ভাটা: ১৫ বছরের সর্বনিম্নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার
মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) পদে কর্মরত প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। মাউশির মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই পদে থাকবেন।
আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা-এর মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত উক্ত অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) পদে কর্মরত প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল (৩১৭৪)-কে ট্রেজারি ও সাবসিডিয়ারি আইনের ভলিউম-১, বিধি ৬৬ মোতাবেক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর,
ঢাকা-এর মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বসহ আর্থিক ক্ষমতা নির্দেশক্রমে প্রদান করা হলো। এর আগে গত ১৩ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্বে থাকা বি. এম. আব্দুল হান্নানকে ওএসডি করা হয়। ওই সময় একই প্রজ্ঞাপনে ১৩ শিক্ষা ক্যাডরকে একযোগে বদলি করা হয়। এরমধ্যে ছয় শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে ওএসডি করা হয়।