যুবদল নেতার আধিপত্য বিস্তার: মাদকের ভাগ-বাটোয়ারা থেকে বাকলিয়ায় প্রকাশ্য যুদ্ধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৬

যুবদল নেতার আধিপত্য বিস্তার: মাদকের ভাগ-বাটোয়ারা থেকে বাকলিয়ায় প্রকাশ্য যুদ্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৬ |
ছিল গুরু আর শিষ্যের রসায়ন। একসময় যার কাছ থেকে ইয়াবা কিনে এলাকায় বিক্রি করতেন, এক বছরের মাথায় তাকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আলাদা সাম্রাজ্য গড়ে তুললেন শিষ্য। আর এই মাদক সাম্রাজ্য, টাকা ভাগাভাগি ও আধিপত্যের দ্বন্দ্বে গত রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে যুদ্ধক্ষেত্রে পরিণত হয় নগরের বাকলিয়া এলাকার সৈয়দ শাহ সড়ক। দুই পক্ষের মধ্যে প্রায় ১৫০ থেকে ২০০ জন কিশোর গ্যাং সদস্যের মুখোমুখি ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ এবং মুহুর্মুহু গুলিবর্ষণে থমকে দাঁড়ায় পুরো এলাকা। ​পুলিশের হাতে এ ঘটনায় জড়িত ১৫ জন গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে মাদক সিন্ডিকেট ও কিশোর গ্যাং গড়ে তোলার থমথমে এই নেপথ্য গল্প। ​গুরুর হাত ধরে সূচনা, তারপরই

‘শিষ্য’ জসিমের বিদ্রোহ ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাকলিয়ার পরিচিত মাদক কারবারি মো. মুরাদের হাত ধরেই মাদকের খাতায় নাম লেখান মো. জসিম। কক্সবাজারের মহেশখালী থেকে এসে চট্টগ্রামে আস্তানা গাড়া মুরাদ নিজের ‘মুরাদ বাহিনী’ দিয়ে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। তবে বছরখানেক আগে টাকার ভাগ বাটোয়ারা ও ইয়াবার উৎস বদলানো নিয়ে গুরুর সঙ্গে দূরত্ব তৈরি করেন জসিম। মুরাদের ওপর নির্ভরতা কমিয়ে অন্য উৎস থেকে ইয়াবা এনে নিজস্ব কিশোর গ্যাং গড়ে তোলেন জসিম। নিজের সাম্রাজ্যে একচ্ছত্র আধিপত্য হারিয়ে ক্ষুব্ধ হন মুরাদ, শুরু হয় দুই বলয়ের চরম উত্তেজনা। ​রোববারের তাণ্ডব: স্তব্ধ বাকলিয়া ​রোববার রাতে সেই পুরোনো বিরোধ রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। বাকলিয়ার সৈয়দ শাহ রোডে

দুই পক্ষের মধ্যে চলে বেপরোয়া ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে অংশ নেওয়া অধিকাংশ সদস্যই ছিল কিশোর ও তরুণ। একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দে আতঙ্কে দোকানপাট বন্ধ করে নিরাপদ আশ্রয়ে ছোটেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। ​ নেপথ্যে দলীয় পরিচয়ে দুই অপরাধীর আধিপত্য বিস্তার • ​মো. মুরাদ: একাধিক মাদক, অস্ত্র ও লুটপাটের অভিযোগে ৮টি মামলার আসামি। নিজেকে চান্দগাঁও থানা যুবদলের কর্মী ও নগর যুবদলের সাংগঠনিক সম্পাদকের অনুসারী বলে দাবি করেন। • ​মো. জসিম: এলাকায় কিশোর গ্যাং পরিচালনা ও দখলবাজিতে অভিযুক্ত জসিমের বিরুদ্ধে রয়েছে ১২টি মামলা। তিনি নিজেকে বাকলিয়া থানা যুবদলের আহ্বায়কের অনুসারী দাবি করেন। ​ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান ​বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

(ওসি) শাহীনুর আলম জানান, মূলত এলাকা দখল, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ইতোমধ্যেই জসিমসহ ১৫ জন অনুসারীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক মুরাদকে গ্রেপ্তারে চিরুনি অভিযান চলছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদল নেতার আধিপত্য বিস্তার: মাদকের ভাগ-বাটোয়ারা থেকে বাকলিয়ায় প্রকাশ্য যুদ্ধ এশিয়ান গেমস ক্রিকেট: না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ ও শ্রীলঙ্কা শেখ হাসিনাকে নিয়ে ব্যঙ্গচিত্র পোস্ট: গোপালগঞ্জ এনসিপির সদস্য সচিবের দুঃখ প্রকাশ শুধুমাত্র ছাত্রলীগ নেতার সাথে পরিচয় থাকার কারণে চবি শিক্ষার্থীকে রাতভর পিটিয়ে পুলিশে দিল শিবির বাঁশখালীতে শেখ হাসিনার জন্মদিন উদযাপনের প্রস্তুতির সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রয়ের অভিযোগে যুবদলের মবঃ শর্তসাপেক্ষে আটক ইউপিএল-এর দুই কর্মীকে ছাড়লো পুলিশ যুবদল নেতার আধিপত্য বিস্তার: মাদকের ভাগ-বাটোয়ারা থেকে বাকলিয়ায় প্রকাশ্য যুদ্ধ কন্টেন্ট ক্রিয়েটরের অফিস ও হাউজিং প্রকল্পে হামলা-লুটপাটের মামলায় জামায়াতে ইসলামীর এমপি’র জামাতা গ্রেপ্তার হরমুজ প্রণালীর সাবমেরিন ক্যাবল নিয়ে ইরানের হুমকি: বিশ্বজুড়ে ইন্টারনেট বিপর্যয়ের আশঙ্কা পাকিস্তানের অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম আসেনি মা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পুত্র সজীব ওয়াজেদের আবেগঘন বার্তা “জানিনা চিঠিটি আপনার কাছে পৌঁছাবে কিনা…”—শেখ হাসিনাকে জন্মদিনে ১৩ বছরের কিশোরীর অশ্রুসিক্ত চিঠি ভাইরাল শেখ হাসিনার জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি শেখ হাসিনার জন্মদিনে ‘কেক কাটার অপরাধে’ আটক ১৫ যুক্তরাষ্ট্র কী রূপপুর চালু হতে দেবে? আটক জাসদ কর্মীদের জামিন চাওয়ায় আইনজীবীকে আদালত প্রাঙ্গণে সরকারি কৌঁসুলির মারধরের অভিযোগ! পারফরম্যান্সে উন্নতি হলেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ রাড্ডা ক্লিনিক ভাঙচুর-দখল: প্রভাবশালী বিএনপি নেতাদের বাদ দিয়ে পুলিশের জালে কেবল চুনোপুঁটিরা অসুস্থতায় এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত ছাত্রদল নেত্রীর সাথে যুবদল নেতার গোপন সম্পর্ক, নেত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা