ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রয়ের অভিযোগে যুবদলের মবঃ শর্তসাপেক্ষে আটক ইউপিএল-এর দুই কর্মীকে ছাড়লো পুলিশ
কন্টেন্ট ক্রিয়েটরের অফিস ও হাউজিং প্রকল্পে হামলা-লুটপাটের মামলায় জামায়াতে ইসলামীর এমপি’র জামাতা গ্রেপ্তার
পাকিস্তানের অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম আসেনি
রাড্ডা ক্লিনিক ভাঙচুর-দখল: প্রভাবশালী বিএনপি নেতাদের বাদ দিয়ে পুলিশের জালে কেবল চুনোপুঁটিরা
প্রথমবারের মতো আন্তর্জাতিক বন্ড ছাড়ছে বাংলাদেশ, লক্ষ্য ১০০ কোটি ডলার পর্যন্ত – ক্রেতা কে?
রূপপুরের জন্য রাশিয়ার জ্বালানিবাহী বিমান আটকে দিল ‘মার্কিন আজ্ঞাবহ’ পাকিস্তান
দখলচেষ্টায় গ্রেপ্তার ১৩, বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও আটক তালিকায় নেই নাম!
শেখ হাসিনাকে নিয়ে ব্যঙ্গচিত্র পোস্ট: গোপালগঞ্জ এনসিপির সদস্য সচিবের দুঃখ প্রকাশ
গোপালগঞ্জ এনসিপির ফেসবুক আইডি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি ব্যঙ্গচিত্র পোস্ট করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সংগঠনটির সদস্য সচিব ফেরদৌস আমিনা।
ফেরদৌস আমিনা জানান, গোপালগঞ্জ এনসিপির সাংগঠনিক নেতা-কর্মীদের অনুমতি বা অবগতির বাইরে ওই অনাকাঙ্ক্ষিত পোস্টটি করা হয়েছিল। আইডির একজন অ্যাডমিন পোস্টটি দেওয়ার পর বিষয়টি সবার নজরে আসে। পরে গোপালগঞ্জ এনসিপির নেতাকর্মীদের উদ্যোগে পোস্টটি ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ফেরদৌস আমিনা বলেন,
‘বিনা অনুমতিতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কাজ হয়েছে। এ ঘটনায় আমি লজ্জিত এবং গোপালগঞ্জবাসীর কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’
তিনি বলেন, ‘আমি গঠনমূলক রাজনীতি করতে চাই। এ ধরনের কাজ আমার পছন্দ নয়। আমার কিংবা আমার সংগঠনের কোনো কর্মকাণ্ডের
কারণে গোপালগঞ্জের মানুষ কষ্ট পাক, এটা আমি কখনোই চাই না।’ গোপালগঞ্জ এনসিপির এই নেতা আরও বলেন, ‘আমরা গঠনমূলক রাজনীতি করব। ভালো কাজ করে বড় হবো, অন্যকে ছোট করে নয়। মানুষের জন্য ভালো কাজের মাধ্যমে নিজেদের অবস্থান তৈরি করতে চাই।’ এ ঘটনার জন্য তিনি আবারও গোপালগঞ্জবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন।