ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শেখ হাসিনাকে নিয়ে ব্যঙ্গচিত্র পোস্ট: গোপালগঞ্জ এনসিপির সদস্য সচিবের দুঃখ প্রকাশ
কন্টেন্ট ক্রিয়েটরের অফিস ও হাউজিং প্রকল্পে হামলা-লুটপাটের মামলায় জামায়াতে ইসলামীর এমপি’র জামাতা গ্রেপ্তার
পাকিস্তানের অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম আসেনি
রাড্ডা ক্লিনিক ভাঙচুর-দখল: প্রভাবশালী বিএনপি নেতাদের বাদ দিয়ে পুলিশের জালে কেবল চুনোপুঁটিরা
প্রথমবারের মতো আন্তর্জাতিক বন্ড ছাড়ছে বাংলাদেশ, লক্ষ্য ১০০ কোটি ডলার পর্যন্ত – ক্রেতা কে?
রূপপুরের জন্য রাশিয়ার জ্বালানিবাহী বিমান আটকে দিল ‘মার্কিন আজ্ঞাবহ’ পাকিস্তান
দখলচেষ্টায় গ্রেপ্তার ১৩, বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও আটক তালিকায় নেই নাম!
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রয়ের অভিযোগে যুবদলের মবঃ শর্তসাপেক্ষে আটক ইউপিএল-এর দুই কর্মীকে ছাড়লো পুলিশ
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রিকে কেন্দ্র করে প্রকাশনা সংস্থা দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্রয়কেন্দ্রের দুই কর্মীকে তুলে নিয়ে আটকে রাখার অভিযোগও উঠেছে। পরে বইটি আর বিক্রি না করার শর্তে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাংলাবাজারে ইউপিএলের বিক্রয়কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটক দুই কর্মী হলেন আমিনুল ইসলাম ও হুমায়ূন কবীর। পুলিশ জানিয়েছে, তাঁদের থানায় নেওয়া হয়নি। ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়ার পর সেখান থেকেই ছেড়ে দেওয়া হয়।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ ২০২৪ সালের পর আর ছাপানো হয়নি। বইটি আর বিক্রি না করার শর্তে
দুই কর্মীকে ফরিদাবাদ পুলিশ ফাঁড়ি থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ জানানো হয়নি। পুলিশের ভাষ্য অনুযায়ী, বিকেল সাড়ে পাঁচটার দিকে দুই যুবক ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে আসেন। তাঁরা শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি কিনতে চাইলে কর্মীরা তাঁদের বইটি বের করে দেন। পরে ওই দুই যুবক বইটি বিক্রির বিষয়ে আপত্তি তোলেন এবং বইটি নিষিদ্ধ বলে দাবি করেন। একপর্যায়ে তাঁরা আশপাশের আরও লোকজন জড়ো করেন। পরে বিক্রয়কেন্দ্রের শাটার নামিয়ে সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। একই সময় বিক্রয়কেন্দ্রের দুই কর্মী আমিনুল ইসলাম ও হুমায়ূন কবীরকে আটক করে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে ইউপিএল এক বিবৃতিতে জানিয়েছে, অভিযোগকারীদের জানানো হয়েছে যে ‘অসমাপ্ত আত্মজীবনী’
নিষিদ্ধ নয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা তাদের প্রকাশিত প্রতিটি বইয়ের দায় বহন করে। কোনো বই নিষিদ্ধ করতে হলে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট সবাইকে জানাতে হয় এবং আইনি পদক্ষেপ নিতে হয়। বিবৃতিতে আরও বলা হয়, ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের ক্ষেত্রে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ইউপিএল জানে না। সরকার বা আদালতের পক্ষ থেকে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হলে প্রতিষ্ঠানটি সে অনুযায়ী ব্যবস্থা নেবে। সম্প্রতি ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জামায়াতে ইসলামীর ইতিহাস বিষয়ক একটি গ্রন্থ প্রকাশ করেছে তারা। বাংলাদেশের ইতিহাসের জন্য বইটিতে গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে—বিশেষজ্ঞ পর্যালোচকদের এমন মতামতের ভিত্তিতেই গ্রন্থটি প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়। তবে এ ঘটনায় ইউপিএলের পক্ষ থেকে থানায় কোনো
অভিযোগ করা হয়নি।