ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়
ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া
উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত
মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার
গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ
সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল
কন্টেন্ট ক্রিয়েটরের অফিস ও হাউজিং প্রকল্পে হামলা-লুটপাটের মামলায় জামায়াতে ইসলামীর এমপি’র জামাতা গ্রেপ্তার
রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বর এলাকায় নিউ জিনি প্রপার্টিজের হাউজিং প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, গ্রেপ্তার মিজানুর রহমান কুষ্টিয়া-২ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. আব্দুল গফুরের জামাতা। গ্রেপ্তারের সময় এমপি নিজেও সেখানে উপস্থিত ছিলেন এবং তাঁর উপস্থিতিতেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিজানুরকে গ্রেপ্তার করেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গোয়েন্দা শাখার একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
ডিএমপির ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রকল্পের পক্ষে মো. সাইফুল
ইসলাম ভূঁইয়া রোববার (২৭ সেপ্টেম্বর) ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলার অন্য নামীয় আসামিরা হলেন শাহরিয়ার মাহমুদ, মো. আবুল কাশেম, মো. বাবুল হোসেন, মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ শাহীনুজ্জামান, মতিউর রহমান, মুজিবুর রহমান, নুরুল ইসলাম, এমকে আজাদ, মো. মামুন, মো. আসলাম ও মুন্না।