শুধুমাত্র ছাত্রলীগ নেতার সাথে পরিচয় থাকার কারণে চবি শিক্ষার্থীকে রাতভর পিটিয়ে পুলিশে দিল শিবির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ September, ২০২৬

আরও খবর

শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আটক

২০২৩ সালে কৌশলগত অংশীদারত্ব ও অঙ্গীকার, ২০২৬ সালে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতাঃ জাপান-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা

অগ্নিকন্যা মতিয়া চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী: বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, আদর্শিক দৃঢ়তা আর কৃষিতে যাঁর অনন্য অবদান

ইরানে ফের মার্কিন হামলার শঙ্কায় বেড়েছে তেলের দাম

ট্রাম্প কোণঠাসা করলেও নতি স্বীকারের লক্ষণ নেই ইরানের

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন ৩ দিন ধরে নিখোঁজ

সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর প্রয়াণে ছাত্রলীগের গভীর শোক ও শ্রদ্ধাজ্ঞাপন

শুধুমাত্র ছাত্রলীগ নেতার সাথে পরিচয় থাকার কারণে চবি শিক্ষার্থীকে রাতভর পিটিয়ে পুলিশে দিল শিবির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ September, ২০২৬ |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি অভ্যন্তরীণ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকার অভিযোগে হাসিবুল ইসলাম অপু নামে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেতারা। চাকসুর এসব নেতা ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। আটকের পর ওই শিক্ষার্থীকে রাতভর মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ-পামবাগান সড়কের মোড় এলাকা থেকে অপুকে আটক করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। চাকসু নেতাদের দাবি, আটকের পর অপুর মুঠোফোন তল্লাশি করে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে তার সংশ্লিষ্টতার বিভিন্ন তথ্য-প্রমাণ

পাওয়া গেছে। তাঁর মুঠোফোনে ‘জিরো পয়েন্ট, চবি’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ পাওয়া যায়। ওই গ্রুপে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ চবি শাখা ছাত্রলীগের সাবেক শতাধিক নেতাকর্মী যুক্ত ছিলেন বলে তাঁরা জানান। জানা গেছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওয়ালী আসিফ ইনান, চবি শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবরার শাহরিয়ার, সাবেক সহসম্পাদক ওয়াহিদুল আলম, সৌমেন দত্ত, পিজুসহ ১৬৫ জন সদস্য ছিলেন। গ্রুপটিতে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম নিয়ে আলোচনা হতো বলে দাবি করা হয়েছে। চাকসুর নেতাদের অভিযোগ, অপু ওই গ্রুপে যুক্ত থেকে বিভিন্ন সময়ে ক্যাম্পাসের তথ্য আদান-প্রদান করতেন। নিরাপত্তা দপ্তরে জিজ্ঞাসাবাদের সময় তাঁর মুঠোফোনে চবি শাখা ছাত্রলীগের

সাবেক সহসভাপতি আবরার শাহরিয়ারের ভিডিও কলও আসে বলে দাবি করেন তাঁরা। চাকসু’র যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া বলেন, সহকারী প্রক্টরের উপস্থিতিতে ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি ছাত্রলীগের মিছিল ও কর্মকাণ্ডে যুক্ত থাকার কথা স্বীকার করেন। তাঁর মুঠোফোনে থাকা বিভিন্ন তথ্য-প্রমাণও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত করে বলে দাবি করেন তিনি। তবে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে অপু নিজের বক্তব্যও দিয়েছেন। তিনি বলেন, ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবরার শাহরিয়ারের সঙ্গে তাঁর পরিচয় ছিল। তাঁর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে ছাত্রলীগের একটি মিছিলে অংশ নিয়েছিলেন। পরে ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ওয়াহিদুল আলম তাঁকে ছাত্রলীগের কিছু পোস্টার শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য দিয়েছিলেন।

নিজের ক্ষতি হতে পারে মনে করে তিনি পোস্টারগুলো বিতরণ না করে ফেলে দেন। অপু আরও বলেন, ওই মিছিলে অংশ নেওয়ার পর তাঁকে ‘জিরো পয়েন্ট, চবি’ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হয়। এ বিষয়ে চবি প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন বলেন, সন্দেহের ভিত্তিতে ওই শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাঁর ফোনে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ এবং জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টতার স্বীকারোক্তি পাওয়া গেলে তাঁকে হাটহাজারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন। তবে আটক করার পর ওই শিক্ষার্থীকে রাতভর মারধরের যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং