ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন
গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্সে নতুন নেতৃত্ব, আগস্টেই গণতান্ত্রিক উপবিধি প্রণয়নের ঘোষণা: প্রবাসীদের অংশগ্রহণে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সংগঠন গঠনের প্রত্যয়; চেয়ারম্যান নির্বাচিত আজম চৌধুরী
শোককে শক্তিতে রূপান্তরের অঙ্গীকারে নিউইয়র্কে বঙ্গবন্ধু স্মরণে প্রবাসীদের আলোর মিছিল: আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন, কালো ব্যাজ ও শোক র্যালি; বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তসলিমা, গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য
নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের জয়জয়কার: সেরা অভিনেতা শাকিব খান, সেরা অভিনেত্রী বুবলী, সেরা পরিচালক হৃদি হক; আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি আহমেদ শরীফ
নিউ ইয়র্কে ছাত্রলীগের দুদলের মারামারি, গ্রেপ্তার ২
বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬
পাঁচ লাখ ৩০ হাজার অভিবাসীর অস্থায়ী আইনি বৈধতা (টিপিএস) বাতিল করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার পাঁচ লাখ ৩০ হাজার অভিবাসীর অস্থায়ী আইনি মর্যাদা (টিপিএস) বাতিল করলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২১ মার্চ) ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার (২২ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অভিবাসননীতির কড়াকড়ি আরোপে ট্রাম্পের এটি সর্বশেষ পদক্ষেপ।প্রতিবেদনে বলা হয়, আগামী ২৪ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে অনুমোদিত দুই বছরের ‘প্যারোল’ (সাময়িক প্রবেশাধিকার) প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। স্থানীয় স্পনসর থাকা সাপেক্ষে ওই কর্মসূচির আওতায় এসব অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেতেন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেই অভিবাসননীতিতে কঠোর অবস্থান গ্রহণ করেন। এরইমধ্যে
দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের রেকর্ড সংখ্যায় নির্বাসনে পাঠানোর পদক্ষেপ নিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের চালু করা এসব প্যারোল কর্মসূচি যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন লঙ্ঘন করেছে। এ জন্য তিনি ২০ জানুয়ারির এক নির্বাহী আদেশের মাধ্যমে এসব কর্মসূচি বাতিলের নির্দেশ দেন। গত ৬ মার্চ ট্রাম্প বলেন, রাশিয়ার সাথে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয়া প্রায় ২ লাখ ৪০ হাজার ইউক্রেনীয়র প্যারোল মর্যাদা বাতিল করা হবে কি না, সে বিষয়েও তিনি শিগগির সিদ্ধান্ত নেবেন। এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ট্রাম্প প্রশাসন এই মর্যাদা এপ্রিলের মধ্যেই প্রত্যাহার করার পরিকল্পনা করছে। বাইডেন ২০২২ সালে ভেনেজুয়েলাবাসীদের জন্য প্যারোল প্রবেশাধিকার চালু করেছিলেন এবং ২০২৩ সালে
সেটি কিউবা, হাইতি ও নিকারাগুয়ায় সম্প্রসারিত হয়। গত সোমবার (১৭ মার্চ) ফেডারেল রেজিস্ট্রারে আনুষ্ঠানিকভাবে প্রকাশের জন্য নির্ধারিত এক বিজ্ঞপ্তিতে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, প্যারোল মর্যাদা বাতিলের ফলে এসব অভিবাসীকে দ্রুত নির্বাসনের আওতায় আনা সহজ হবে।