ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ
মানিকগঞ্জে প্রবাসী ঘর থেকে একই পরিবারের ৩ জনের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার
গুলশানে আওয়ামী লীগের মিছিলে থাকার অভিযোগ: গ্রেপ্তার বেড়ে ১৭৯
তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ: রাস্তায় অচেতন পড়ে থাকা তরুণীর হাসপাতালে মৃত্যু
রেল লাইনে বোমাসদৃশ বস্তু: উত্তরবঙ্গের সাথে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ অচল
ছেলের সামনে মাকে দলবদ্ধ ধর্ষণের পর ডাকাতি, ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে আরও অর্থ দাবি
রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ
৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত
নাটোরে নির্মাণাধীন নিজ বাড়ির সেপটিক ট্যাংকের শাটারিং খোলার সময় পড়ে গিয়ে জুলাইয়ে নিহত ইয়াসিন আলীর পিতা ফজের আলীর মৃত্যু হয়েছে।
৩০শে আগস্ট, রোববার বিকেলে নাটোর পৌরসভার মল্লিকহাটি মহল্লায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফজের আলীর ছেলে ইয়াসিন আলী ২০২৪ সালের ৫ই আগস্ট সন্ধ্যায় নাটোর সদর আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের কান্দিভিটার বাড়িতে লুটপাটের পর আগুন দিতে গিয়ে নিহত হন। পরে তার নাম উঠে জুলাইর “শহীদ” তালিকায়।
তালিকায় ছেলের নাম ওঠার পর ইউনূস সরকারের সময় বড় অঙ্কের আর্থিক সহায়তা ও মাসিক ভাতা তুলছিল ফজের আলীর পরিবার। সেই অর্থে জমিজমা ক্রয়সহ বিভিন্ন সুবিধা ভোগ করছিল পরিবারটি।
নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার
সাহা জানান, দুপুরে ফজের আলী নিজের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের কাঠের শাটারিং খুলছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি ট্যাংকের মধ্যে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে সেখান থেকে উদ্ধার করেন। ফজের আলীকে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকের বিষাক্ত গ্যাসে তার মৃত্যু হয়েছে।