রোহিঙ্গাদের দেওয়া জাতিসংঘের ত্রাণে নয়ছয়: ক্যাম্পের চাল মিলে বিক্রি, জড়িত ডব্লিউএফপির কর্মীরাও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৬

আরও খবর

মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদে দেশের কৃষি-খামার: জেনেটিক্যালি মডিফায়েড পশুখাদ্যের প্রচারণায় রাষ্ট্রদূত

কিশোরগঞ্জে পুলিশের ‘ভুল’ অভিযানে ভাইসহ আওয়ামী লীগ নেতা আটক, জনতার তোপের মুখে মুক্তি

কৃষি খাতেও মার্কিন আগ্রাসন: চাপের মুখে দেশজ উৎপাদন

নেপালের ভয়াবহ বন্যা: হিমালয় কেন বারবার এমন দুর্যোগের শিকার হচ্ছে?

ইউনূসের করা দাসত্বের চুক্তি নিয়ে মুখ খুলছেন শীর্ষ ব্যবসায়ীরা, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভবিষ্যৎ অনিশ্চিত

১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র

মাদক-চাঁদাবাজির বিরোধিতা করায় প্রবাসীর জমি দখল করলেন গাজীপুর বিএনপির সদস্য সচিব

রোহিঙ্গাদের দেওয়া জাতিসংঘের ত্রাণে নয়ছয়: ক্যাম্পের চাল মিলে বিক্রি, জড়িত ডব্লিউএফপির কর্মীরাও

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৬ |
কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে চাল, ডালসহ খাদ্যপণ্য বিতরণ করে জাতিসংঘের খাদ্য সংস্থা- ডব্লিউএফপি। তবে সেই চাল বিতরণ নিয়ে অভিযোগ উঠেছে। সদর, উখিয়া ও চকরিয়ার অবৈধ মিলে ডব্লিউএফপির চাল পাওয়া গেছে। অনুসন্ধানে বেরিয়ে আসে ক্যাম্প থেকে কীভাবে চাল বাইরে যায় ও কারা তা কেনে। ক্যাম্পের চাল মিলে মজুদের ঘটনা ধরা পড়ায় প্রতিবেদককে ম্যানেজের চেষ্টা করেন মিলমালিক ফজল করিম। ডব্লিউএফপির কেন্দ্রে গেলে, সেখানকার কর্মীরাও বাধা দেন। একজন আউটলেট কর্মী বলেন, ‘আমি তো একটা অর্গানাইজেশনে কাজ করছি। আমার কথা বলতে অনুমতি লাগবে।’ চকরিয়ার সোনালী অ্যাগ্রো এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফজল করিম বলেন, ‘বন্যার সময় টুকিটাকি কিছু কাজ করছিলাম। ব্যবসার জন্য চুরি না করে সাইনবোর্ডটা রেখে কাজ করছি।’ রোহিঙ্গারা বলছেন, বিতরণ করা

চাল পছন্দ না হওয়ায় বিক্রি করে দেন অনেকে। একজন রোহিঙ্গা বলেন, ‘আমাদের মাসে ১৩ কেজি চাল দেওয়া হয়। কিন্তু এই চালগুলো আমাদের বিক্রি করে দিতে হয়। এই চাল আমরা খেতে পারি না।’ আরেকজন বলেন, ‘আমরা শুধু চাল পাই, কিন্তু তেলসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পাই না। তাই এক বস্তা চাল আবার ডব্লিউএফপির অফিসে দিয়ে দেই। এসব চাল অফিসেই আবার কিনে নেয়।’ লিখিত প্রশ্ন পাঠিয়েও অভিযোগের বিষয়ে ডব্লিউএফপির বক্তব্য জানা যায়নি। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে খাদ্য বিভাগেরও কোনো নজরদারি নেই। মিজানুর রহমান বলেন, ‘ডব্লিউএফপির ডোনার কমিটমেন্টও রয়েছে। ডোনাররা তো তাদের দেশের ট্যাক্সপেয়ারদের টাকা দিচ্ছে, এটা মিসইউজ

করার জন্য নয়। আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। থাকলে অবশ্যই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি।’ কক্সবাজারের জেলা খাদ্য নিয়ন্ত্রক আবু কাউছার বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে যে কর্মসূচিটা, এতে আমাদের টোটালি কোনো নিয়ন্ত্রণ নেই। তারা তাদের মতো করে টেন্ডার করে, মিলের সঙ্গে চুক্তি করে এবং সেখান থেকেই সাপ্লাই নেয়।’ কক্সবাজার ও ভাসানচরের প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে খাদ্য সহায়তা দেয় ডব্লিউএফপি। ইনডিপেনডেন্ট টেলিভিশন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মহেশখালীর কারিগরদের হাতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ৮টি বন্দুক-রাইফেল উদ্ধার মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদে দেশের কৃষি-খামার: জেনেটিক্যালি মডিফায়েড পশুখাদ্যের প্রচারণায় রাষ্ট্রদূত কিশোরগঞ্জে পুলিশের ‘ভুল’ অভিযানে ভাইসহ আওয়ামী লীগ নেতা আটক, জনতার তোপের মুখে মুক্তি কৃষি খাতেও মার্কিন আগ্রাসন: চাপের মুখে দেশজ উৎপাদন বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় সরকারি কর্মকর্তা বাড়িছাড়া ও মারধরের শিকার যুক্তরাষ্ট্রকে তেল-সম্পদ তুলে দেওয়ার পরেও সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকবে, দাবি ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের রোহিঙ্গাদের দেওয়া জাতিসংঘের ত্রাণে নয়ছয়: ক্যাম্পের চাল মিলে বিক্রি, জড়িত ডব্লিউএফপির কর্মীরাও শেফিল্ড ইউনাইটেডে ফিরছেন হামজা চৌধুরী জামালপুরে ৭ দিনে ৫ মরদেহ উদ্ধার, আতঙ্কে জেলাবাসী নেত্রকোনায় ফসলরক্ষা বাঁধের দুই হাজারের বেশি ব্লক লুটের অভিযোগ, লুটপাটে পিছিয়ে নেই কেউই-দেখারও নেই কেউ আওয়ামী লীগের দোসর আখ্যায় ডেইলি স্টারের সাংবাদিককে পেটালেন ছাত্রদলের নেতাকর্মীরা চকরিয়ায় পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট নেপালের ভয়াবহ বন্যা: হিমালয় কেন বারবার এমন দুর্যোগের শিকার হচ্ছে? ২০২৪-এর আগস্ট পরবর্তী বাংলাদেশের মানবিক বিপর্যয়সমূহ ‘জামায়াত-আওয়ামী লীগ একসাথে মাঠে নামছে’, রাশেদের উদ্ভট দাবি নিয়ে নেটিজেনদের হাস্যরস ইউনূসের করা দাসত্বের চুক্তি নিয়ে মুখ খুলছেন শীর্ষ ব্যবসায়ীরা, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভবিষ্যৎ অনিশ্চিত চার গোল করে বড় জয় এনে দিলেন মেসি ১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র মাদক-চাঁদাবাজির বিরোধিতা করায় প্রবাসীর জমি দখল করলেন গাজীপুর বিএনপির সদস্য সচিব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু