যুক্তরাষ্ট্রকে তেল-সম্পদ তুলে দেওয়ার পরেও সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকবে, দাবি ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৬

যুক্তরাষ্ট্রকে তেল-সম্পদ তুলে দেওয়ার পরেও সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকবে, দাবি ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৬ |
যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তির পর তাদের হাতে তেল-সম্পদ তুলে দেওয়া হলেও দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকবে বলে দাবি করেছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ২৯শে আগস্ট, শনিবার প্রচারিত এক বক্তব্যে তিনি জানান, আমেরিকার কাছে হাজার কোটি ব্যারেল তেল হস্তান্তরের চুক্তির পরও প্রাকৃতিক সম্পদের মালিকানা দেশের হাতেই থাকবে। এই ঐতিহাসিক ২৫ বছর মেয়াদী চুক্তির আওতায় ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল উন্নয়ন করা হবে। ১৭টি কৌশলগত তেলক্ষেত্র থেকে প্রতিদিন ১৫ লাখ ব্যারেল তেল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং জ্বালানি খাতের বিস্তারে আটটি নতুন তেল ব্লক তৈরি করা হবে। চুক্তি অনুযায়ী আমেরিকায় বিক্রি হওয়া প্রতি ব্যারেল তেল থেকে ১৯ ডলার কারাকাস পাবে, যা থেকে বছরে প্রায়

২০৯ বিলিয়ন ডলার আয় হতে পারে। রদ্রিগেজ জানান, নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত জ্বালানি খাতের সুরক্ষায় বিদেশী প্রযুক্তি ও মূলধন ব্যবহার করা হলেও মূল সম্পদ ভেনেজুয়েলার নিয়ন্ত্রণে থাকবে। এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আমেরিকার নিয়ন্ত্রণে ভেনেজুয়েলার তেল খাতের অবকাঠামো পুনর্গঠন করা হবে। শেভরনসহ একাধিক মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে নতুন অনুসন্ধান ও উৎপাদন চুক্তি আগামী সপ্তাহে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে মার্কিন বিশেষ বাহিনী তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করার পর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয় এবং তখন থেকেই কারাকাস ওয়াশিংটনের চাপে রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মহেশখালীর কারিগরদের হাতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ৮টি বন্দুক-রাইফেল উদ্ধার মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদে দেশের কৃষি-খামার: জেনেটিক্যালি মডিফায়েড পশুখাদ্যের প্রচারণায় রাষ্ট্রদূত কিশোরগঞ্জে পুলিশের ‘ভুল’ অভিযানে ভাইসহ আওয়ামী লীগ নেতা আটক, জনতার তোপের মুখে মুক্তি কৃষি খাতেও মার্কিন আগ্রাসন: চাপের মুখে দেশজ উৎপাদন বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় সরকারি কর্মকর্তা বাড়িছাড়া ও মারধরের শিকার যুক্তরাষ্ট্রকে তেল-সম্পদ তুলে দেওয়ার পরেও সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকবে, দাবি ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের রোহিঙ্গাদের দেওয়া জাতিসংঘের ত্রাণে নয়ছয়: ক্যাম্পের চাল মিলে বিক্রি, জড়িত ডব্লিউএফপির কর্মীরাও শেফিল্ড ইউনাইটেডে ফিরছেন হামজা চৌধুরী জামালপুরে ৭ দিনে ৫ মরদেহ উদ্ধার, আতঙ্কে জেলাবাসী নেত্রকোনায় ফসলরক্ষা বাঁধের দুই হাজারের বেশি ব্লক লুটের অভিযোগ, লুটপাটে পিছিয়ে নেই কেউই-দেখারও নেই কেউ আওয়ামী লীগের দোসর আখ্যায় ডেইলি স্টারের সাংবাদিককে পেটালেন ছাত্রদলের নেতাকর্মীরা চকরিয়ায় পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট নেপালের ভয়াবহ বন্যা: হিমালয় কেন বারবার এমন দুর্যোগের শিকার হচ্ছে? ২০২৪-এর আগস্ট পরবর্তী বাংলাদেশের মানবিক বিপর্যয়সমূহ ‘জামায়াত-আওয়ামী লীগ একসাথে মাঠে নামছে’, রাশেদের উদ্ভট দাবি নিয়ে নেটিজেনদের হাস্যরস ইউনূসের করা দাসত্বের চুক্তি নিয়ে মুখ খুলছেন শীর্ষ ব্যবসায়ীরা, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভবিষ্যৎ অনিশ্চিত চার গোল করে বড় জয় এনে দিলেন মেসি ১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র মাদক-চাঁদাবাজির বিরোধিতা করায় প্রবাসীর জমি দখল করলেন গাজীপুর বিএনপির সদস্য সচিব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু