ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নিউইয়র্কে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন ৩ দিন ধরে নিখোঁজ
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া জবাব দিলেন মামদানি
নিউইয়র্কে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত
জাতিসংঘে সাইড ইভেন্টে ‘সামাজিক ব্যবসার গুরুত্ব’ তুলে ধরলেন ইউনূস; উপস্থিত ছিলে হাতেগোণা অতিথি
নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন
গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্সে নতুন নেতৃত্ব, আগস্টেই গণতান্ত্রিক উপবিধি প্রণয়নের ঘোষণা: প্রবাসীদের অংশগ্রহণে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সংগঠন গঠনের প্রত্যয়; চেয়ারম্যান নির্বাচিত আজম চৌধুরী
নিউ ইয়র্কে ছাত্রলীগের দুদলের মারামারি, গ্রেপ্তার ২
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ঘোষিত ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এাছাড়া আহত হয়েছেন একজন, তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (৩ জুলাই) নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি সমাবেশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য বাংলাদেশ সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশ চলাকালে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
এতে গুরুতর আহত হন সংঘর্ষে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শিহাব। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় হামলার অভিযোগে সাংগঠনিক সম্পাদক জাকিরসহ দুজনকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক পুলিশ।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে
পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সমাবেশ ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। এক বিবৃতিতে তিনি বলেছেন, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এতে একজনকে হাসপাতালে পাঠাতে হয়েছে এবং দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।