গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্সে নতুন নেতৃত্ব, আগস্টেই গণতান্ত্রিক উপবিধি প্রণয়নের ঘোষণা: প্রবাসীদের অংশগ্রহণে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সংগঠন গঠনের প্রত্যয়; চেয়ারম্যান নির্বাচিত আজম চৌধুরী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৬

আরও খবর

নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন

শোককে শক্তিতে রূপান্তরের অঙ্গীকারে নিউইয়র্কে বঙ্গবন্ধু স্মরণে প্রবাসীদের আলোর মিছিল: আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন, কালো ব্যাজ ও শোক র‍্যালি; বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তসলিমা, গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের জয়জয়কার: সেরা অভিনেতা শাকিব খান, সেরা অভিনেত্রী বুবলী, সেরা পরিচালক হৃদি হক; আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি আহমেদ শরীফ

নিউ ইয়র্কে ছাত্রলীগের দুদলের মারামারি, গ্রেপ্তার ২

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬

পূর্ণিমার আলোয় রকওয়ে বিচে ফিরছে বহুল প্রতীক্ষিত জোছনা উৎসব: কয়েক বছর পর ৩১ জুলাই প্রবাসী বাঙালিদের মিলনমেলায় নাচ, গান, কবিতা, ঘুড়ি উৎসব ও তারকাদের অংশগ্রহণ

গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্সে নতুন নেতৃত্ব, আগস্টেই গণতান্ত্রিক উপবিধি প্রণয়নের ঘোষণা: প্রবাসীদের অংশগ্রহণে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সংগঠন গঠনের প্রত্যয়; চেয়ারম্যান নির্বাচিত আজম চৌধুরী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৬ |
বিশ্বব্যাপী বাংলাদেশি প্রবাসীদের ঐক্য, গণতান্ত্রিক চর্চা এবং বাংলাদেশের আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্স (জিবিএ) তাদের নির্বাহী নেতৃত্ব পুনর্গঠন করেছে। একই সঙ্গে চলতি আগস্টের মধ্যেই একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক উপবিধি (Bylaws) প্রণয়ন ও বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সংগঠনটি। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে নতুন নেতৃত্ব অনুমোদন করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই পুনর্গঠনের মাধ্যমে জিবিএ গণতান্ত্রিক শাসনব্যবস্থা, প্রাতিষ্ঠানিক জবাবদিহি, স্বচ্ছতা এবং অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বকে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। নবগঠিত নির্বাহী কমিটিতে আজম চৌধুরী চেয়ারম্যান, শামীম আহমেদ (বাংলাদেশ) ভাইস চেয়ারম্যান, কাজী আহমেদ (কানাডা) ভাইস চেয়ারম্যান, মো. সোহেল হোসেন (আহমেদ সোহেল) প্রশাসন পরিচালক ও

মিডিয়া (আউটরিচ) পরিচালক, তারিকুল ইসলাম অর্থ পরিচালক, মুনাফ চৌধুরী বাংলাদেশ মিডিয়া পরিচালক, নুরুল ইসলাম যোগাযোগ পরিচালক, মোরশেদ বিলু মিডিয়া (টেক) পরিচালক এবং মিজান চৌধুরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন ড. আবু সালেহ। সভায় জানানো হয়, সংগঠনের নির্বাহী পরিচালক ড. গোলাম রব্বানী বাংলাদেশে স্থায়ীভাবে ফিরে যাওয়ার প্রস্তুতির কারণে পদত্যাগ করেছেন। তবে তিনি বাংলাদেশে অবস্থান শুরু করার পর গ্রামীণ পর্যায়ে জনসম্পৃক্ততা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে জিবিএর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন বলে সংগঠনটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে। সভায় গৃহীত অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো, আগামী আগস্ট মাসের মধ্যেই জিবিএর জন্য একটি আধুনিক, স্বচ্ছ ও গণতান্ত্রিক উপবিধি প্রণয়ন করা হবে। নতুন

উপবিধিতে ক্ষমতার কেন্দ্রীকরণ ও একক কর্তৃত্বের সুযোগ রোধ, প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনে যোগ্যতা, সততা ও গণতান্ত্রিক মূল্যবোধকে অগ্রাধিকার দেওয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। সংগঠনটির নেতারা বলেন, ‘অর্গানাইজেশন অব ইনক্লুশন’ বা অন্তর্ভুক্তিমূলক সংগঠন হিসেবে জিবিএকে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের অভিজ্ঞতা, দক্ষতা ও অংশগ্রহণকে কাজে লাগিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সুশাসন এবং আধুনিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ আরও বিস্তৃত করা হবে। নবনির্বাচিত নেতৃত্ব সদস্যদের প্রতি আস্থা প্রকাশ করে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, নতুন নেতৃত্বের মাধ্যমে জিবিএ আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হবে। একই সঙ্গে বিশ্বজুড়ে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, নীতি-ভিত্তিক নেতৃত্ব এবং জাতীয়

উন্নয়নে অংশীদারিত্ব আরও সুসংহত হবে বলে আশা প্রকাশ করা হয়। সভা শেষে সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী এবং প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জিবিএ নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র, স্বচ্ছতা, জবাবদিহি ও অন্তর্ভুক্তির নীতিকে ধারণ করে ভবিষ্যতেও সংগঠনটি বৈশ্বিক বাংলাদেশি কমিউনিটির একটি নির্ভরযোগ্য ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা কেরানীগঞ্জে সেলুনে ঢুকে যুবককে এলোপাতাড়ি গুলি, কুপিয়ে হত্যা পদ্মা-যমুনার পানি বাড়ছে, তলিয়ে গেছে ফসলি জমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া কারাগারে জন্মের পর মায়ের সঙ্গে কাটল ৭ বছর, অবশেষে মুক্ত মোবাশ্বেরা ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা ‘কখনও ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে’ গরু চুরিতে আটক শিবির নেতা সাঈদীকে গরুর সাথে বেঁধে রাখল সাধারণ জনতা কোটিপতির সংখ্যা বেড়ে চললেও কমছে সাধারণের ক্রয়ক্ষমতা, দরিদ্রের খাবারে পড়েছে টান ঘড়ি কিনতে গিয়ে পরিচয়, অতঃপর প্রতারণা ও ধর্ষণ: এনসিপি নেতার বিরুদ্ধে মামলা সাফ চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশিত বিশ্বকাপ বর্জন করে বাংলাদেশের ক্রিকেটের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন বিএনপি সরকারের ক্যাঙ্গারু কোর্টে ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকসহ ৭ জনের ফাঁসির রায় পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: সাত নেতার বিরুদ্ধে রায় প্রত্যাখ্যান আওয়ামী লীগের মানবাধিকার সংগঠন জেএমবিএফ-এর তীব্র নিন্দা: বিচারিক মানদণ্ড অনুসরণ না করেই আওয়ামী লীগের ৭ নেতার রায় ঘোষণা ছাত্রলীগের সাবেক ১৬ সভাপতি-সাধারণ সম্পাদকের যৌথ বিবৃতি: অবৈধ ক্যাঙ্গারু কোর্টের রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান