অবৈধ বাস টার্মিনাল ঘিরে কোটি টাকার বাণিজ্য – ইউ এস বাংলা নিউজ




রফিকুল ইসলাম
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৬

আরও খবর

বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ১৪ লাখ মানুষ

ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনিতে কর্মসংস্থানের “অবাস্তব” সংখ্যা: জনগণের চোখে ধুলো দিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা

নজরুলকে ‘জাতীয় কবি’ স্বীকৃতি দেন জিয়া: বিএনপির অসত্য দাবি বঙ্গবন্ধু সরকারের অবদান মুছে ইতিহাস বিকৃতির চেষ্টা

ইউনূস সরকারের বাতিল করা বিদ্যুৎ প্রকল্পগুলো আবার শূন্য থেকে শুরু বিএনপি’রঃ গত দুইবছরে গ্রিডে যুক্ত হয়নি এক ইউনিট বিদ্যুৎ

দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ?

সামনে বিএনপি-আ.লীগ পেছনে প্রশাসন সিন্ডিকেট

চরম পর্যায়ে লোডশেডিং: ভোগান্তিতে বাড়ছে জনরোষ, নিরাপত্তা শঙ্কায় বিদ্যুৎকর্মীরা

অবৈধ বাস টার্মিনাল ঘিরে কোটি টাকার বাণিজ্য

রফিকুল ইসলাম
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৬ |
রাজধানীর আরামবাগ-ফকিরাপুলে গড়ে উঠেছে অবৈধ বাস টার্মিনাল। এই টার্মিনাল ঘিরে শতাধিত কাউন্টার রয়েছে। এসব কাউন্টার থেকে দিনে পাঁচ শতাধিক বাস চলাচল করে। পর্যাপ্ত জায়গা না থাকায় প্রধান সড়ক ব্যবহার করে যাত্রী উঠানামার কাজ চলে। এতে তৈরি হয় যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। কিন্তু অবৈধ এ টার্মিনাল বন্ধ করতে সরকারসংশ্লিষ্টদের দৃশ্যমান উদ্যোগ নেই। বরং রাজনৈতিক ছত্রছায়ায় সরকারের নিয়মনীতি ও নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিন দিন টার্মিনাল বড় করা হচ্ছে। আর এই টার্মিনাল থেকে ব্যানার মালিক ও পরিবহণ নেতারা কোটি টাকার বাণিজ্য করছেন। এই অর্থের বড় অংশ সরকারের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি, ঢাকা সড়ক-পরিবহণ মালিক সমিতি ও ট্রাফিক পুলিশের পকেটে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। নগরের

যানজট নিয়ন্ত্রণে সায়েদাবাদ, গাবতলী, মহাখালী ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিষয়টি নিয়ে সরকারপ্রধান সংশ্লিষ্ট মন্ত্রণালয়, উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন ও ডিএমপির ট্রাফিক বিভাগের সঙ্গে একাধিকবার বৈঠকও করেছেন। যেখানে বৈধ টার্মিনাল সরানোর চেষ্টা করছে সরকার; সেখানে আরামবাগ-ফকিরাপুল এলাকায় অবৈধ বাস টার্মিনাল আরও বড় হচ্ছে। সরেজমিন দেখা যায়, আরামবাগ-ফকিরাপুল এলাকার দুই পাশের শতাধিক কাউন্টার থেকে কক্সবাজার, কুয়াকাটা, টেকনাফ, রাঙামাটি, খাগড়াছড়ি, সিলেট, সুনামগঞ্জ, শ্রীমঙ্গল, খুলনা, সাতক্ষীরা, যশোর, বেনাপোল, কলকাতা, রংপুর, দিনাজপুরসহ দেশের দূরবর্তী অঞ্চলে চলাচল করছে। বিকালের দিকে প্রধান সড়কে বাড়তে থাকে সারিবদ্ধ বাসের সংখ্যা। পর্যাপ্ত জায়গা না থাকায় প্রধান সড়কে বাস রেখে যাত্রী তোলা হচ্ছে। সন্ধ্যার পর বাসের সংখ্যা বেড়ে

যায়। রাত যত গভীর হয়-নয়াপল্টন, ফকিরাপুল, আরামবাগ ও শাপলা চত্বর এলাকা হয়ে ওঠে অস্থায়ী বাস টার্মিনাল। প্রধান সড়কে বাসগুলো অবস্থানে নেওয়ায় যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সংশ্লিষ্টদের। অভিযোগ রয়েছে-আরামবাগ-ফকিরাপুল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে চলাচল করা প্রতিটি বাস থেকে ৬০০০ থেকে ৭০০০ টাকা আদায় করা হয়। মূলত কাউন্টার ভাড়া, টিকিট তৈরির খরচ, কর্মচারীদের বেতন, স্থানীয় রাজনৈতিক দলের নেতা, ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতি ও পুলিশ প্রশাসনকে ম্যানেজের নামে এ টাকা তোলেন ব্যানার মালিকরা। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ স্লিপার এসি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আফতাব উদ্দিন মাসুদ বলেন, ‘একটা সময় ব্যানার মালিকরা অনেক টাকা নিতেন। বর্তমানে

শুধু কাউন্টার ভাড়া, টিকিট তৈরির খরচ, কর্মচারীদের বেতনের জন্য অল্পকিছু টাকা নেওয়া হয়। কারও বিরুদ্ধে বেশি টাকা নেওয়ার অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়।’ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম বাবুর দাবি, সায়েদাবাদ বাস টার্মিনালে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। ছিনতাইসহ নানা সমস্যার মুখোমুখি হতে হয় যাত্রীদের। কিন্তু আরামবাগ থেকে রাতের ভ্রমণে নিরাপদ বোধ করেন যাত্রীরা। ফলে অনুমোদন না থাকলেও এখানে অস্থায়ী বাস টার্মিনাল তৈরি করা হয়েছে। সরকার পর্যাপ্ত নিরাপত্তা দিলে নির্ধারিত স্থানে ফিরবেন তারা। তার ভাষ্যমতে, বাস টার্মিনাল নয়-সিটি বাস, পণ্যবাহী ট্রাক, অটোরিকশা ও অন্য পরিবহণের কারণে আরামবাগে যানজট হয়। তারপরও যানজট নিরসনে টার্মিনাল স্থানান্তরে সরকারের সিদ্ধান্তকে সমর্থন করি। কিন্তু

আমাদের কথা হচ্ছে-টার্মিনাল স্থানান্তরের আগে আমাদের ভালো জায়গা করে দিতে হবে। যেখানে আমাদের পরিবহণ ও যাত্রীদের শতভাগ নিরাপত্তা থাকবে। সরকারের অনুমোদন না থাকলেও আরামবাগে কেন বাস টার্মিনাল গড়ে উঠেছে এমন প্রশ্নের জবাবে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি (ট্রাফিক) মো. আমীর খসরু বলেন, ‘আগামী দুই মাসের মধ্যে ঢাকার ভেতরে কোনো টার্মিনাল থাকবে না। সব টার্মিনাল সরিয়ে দেওয়া হবে। এজন্য কার্যক্রম চলমান রয়েছে। শুধু আরামবাগ নয়, কোনো টার্মিনাল থেকে ট্রাফিক পুলিশ টাকা নেয় না। যদি কেউ টাকা নেয়- প্রমাণ পেলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্কুল প্রাঙ্গণে ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, শিক্ষিকার ৭ বছরের জেল অবৈধ বাস টার্মিনাল ঘিরে কোটি টাকার বাণিজ্য রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ প্রবাসীর স্বর্ণ ছিনতাই, বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩ চার লাখ কৃষকের জন্য টিএসপি ১০৪৫ টন ভূমি অফিসে ঘুস ছাড়া ফাইল নড়ে না, সংসদে এমপির দাবি ৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত একটির খরচে ৫টি মেট্রোরেল- স্বপ্নই রয়ে গেল: দুই রুটের ব্যয় আওয়ামী আমলের দ্বিগুণেরও বেশি রাজধানীতে প্রকাশ্যে গোলাগুলি, নারীসহ আহত ৩; নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ হাঙ্গেরিতে চুরি করা বিমান নিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার চেষ্টা, রুখে দিল যুদ্ধবিমান উচ্চমূল্যে বিদ্যুৎ ক্রয়ের অযুহাতে ইউনূসের বন্ধ রাখা তেল বিদ্যুতকেন্দ্র গুলোতেই লোডশেডিং এর সমাধান খুঁজছে সরকার ট্রাম্প প্রশাসনের দাবি: বাংলাদেশ বাড়াচ্ছে বোয়িং উড়োজাহাজের অর্ডার, নতুন চুক্তির ঘোষণা ভারতে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতের মহেশখালীর কারিগরদের হাতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ৮টি বন্দুক-রাইফেল উদ্ধার মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদে দেশের কৃষি-খামার: জেনেটিক্যালি মডিফায়েড পশুখাদ্যের প্রচারণায় রাষ্ট্রদূত কিশোরগঞ্জে পুলিশের ‘ভুল’ অভিযানে ভাইসহ আওয়ামী লীগ নেতা আটক, জনতার তোপের মুখে মুক্তি কৃষি খাতেও মার্কিন আগ্রাসন: চাপের মুখে দেশজ উৎপাদন বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় সরকারি কর্মকর্তা বাড়িছাড়া ও মারধরের শিকার যুক্তরাষ্ট্রকে তেল-সম্পদ তুলে দেওয়ার পরেও সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকবে, দাবি ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের রোহিঙ্গাদের দেওয়া জাতিসংঘের ত্রাণে নয়ছয়: ক্যাম্পের চাল মিলে বিক্রি, জড়িত ডব্লিউএফপির কর্মীরাও শেফিল্ড ইউনাইটেডে ফিরছেন হামজা চৌধুরী